Pakistan on Chandrayaan 3: ‘ভারত টাকা খরচ করে গেছে, আমরা চাঁদেই রয়েছি’, নিজের দেশকেই খোঁচা পাক নাগরিকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দীর্ঘ প্রচেষ্টার পর বুধের সন্ধ্যেয় ইতিহাস সৃষ্টি করেছে ভারত। আমেরিকা, রাশিয়া, চিনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদের দেশ ছুঁয়ে ফেলেছে। এছাড়া ভারতই প্রথম দেশ যারা চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে পৌঁছেছে। গতকাল থেকেই ভারতের কৃতিত্বে প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব। এইসময় প্রতিবেশী দেশ পাকিস্তানের সাধারণ মানুষ কী বলছে? চন্দ্রযানের সফল অবতরণ নিয়ে তাঁদের মতামত কী। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক পাক নাগরিককে নিজের দেশকেই কটাক্ষ করতে দেখা যাচ্ছে। তাঁর বক্তব্য তিনি চাঁদেই আছেন।

আরও পড়ুন: ভারতের সাথে হাত মিলিয়েছে জাপান, এবার মিশান চন্দ্রযান-৪ এর, কবে উৎক্ষেপণ?

ভারতের চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে সফল অবতরণ করতেই চারিদিকে উৎসবের মেজাজ। সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে বিভিন্ন পোস্টে। এনিয়ে পাকিস্তানের এক ইউটিউবার রাস্তায় বেরিয়ে সে দেশের নাগরিকদের সঙ্গে চন্দ্রযান নিয়ে কথা বলছিলেন। সেইসময়েই এক ব্যক্তি বলে ফেলেন, “ভারতকে টাকা খরচ করে চাঁদে যেতে হয়েছে আমরা তো চাঁদেই রয়েছি।” ইউটিউবার তাঁকে এই কথার অর্থ জিজ্ঞেস করলে ওই ব্যক্তি হেসে বলেন, “চাঁদে জল নেই পাকিস্তানেও জল নেই, চাঁদে গ্যাস নেই পাকিস্তানেও গ্যাস নেই, চাঁদে বিদ্যুৎ নেই পাকিস্তানেও বিদ্যুৎ নেই।” তিনি আরও বলেন, “দেখুন চারিদিকে অন্ধকার। আমরা তো চাঁদেই রয়েছি। ভারতের মত অত টাকা খরচ করে যাওয়ার কী দরকার?”

'ভারত টাকা খরচ করে গেছে, আমরা চাঁদেই রয়েছি', নিজের দেশকেই খোঁচা পাক নাগরিকের

এই ভিডিও গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ব্যক্তির কথা শুনে হাসি চেপে রাখতে পারেননি খোদ ওই ইউটিউবার। তবে ভারতের সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে নিজের দেশকেই খোঁচা দিলেন ওই পাক নাগরিক। এই দিকটি কারও নজর এড়াতে পারেনি। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কেউ কেউ এই ভিডিও শেয়ার করে লিখেছেন, “পাকিস্তানের মানুষদের হাস্যরস বোধ সবসময়েই প্রশংসনীয়। এবারে চন্দ্রযান নিয়েও তার কিছু নমুনা।”

'ভারত টাকা খরচ করে গেছে, আমরা চাঁদেই রয়েছি', নিজের দেশকেই খোঁচা পাক নাগরিকের

উল্লেখ্য, গত ১৪ জুলাই চন্দ্রযান ৩ চাঁদের উদ্দেশে রওনা দিয়েছিল। শুরু থেকেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পরিকল্পনা মতই সব হয়েছে। অপেক্ষা ছিল ২৩ আগস্ট দিনটির। অবশেষে গতকাল সন্ধ্যে ৬ টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার ‘বিক্রম’। এই মুহূর্তটি মানব সভ্যতার বুকে ঐতিহাসিক নিদর্শন হয়ে থেকে যাবে।

‘ভারত টাকা খরচ করে গেছে, আমরা চাঁদেই রয়েছি’, নিজের দেশকেই খোঁচা পাক নাগরিকের

'ভারত টাকা খরচ করে গেছে, আমরা চাঁদেই রয়েছি', নিজের দেশকেই খোঁচা পাক নাগরিকের
‘ভারত টাকা খরচ করে গেছে, আমরা চাঁদেই রয়েছি’, নিজের দেশকেই খোঁচা পাক নাগরিকের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর