Pakistan: শ্রীলঙ্কার বিরুদ্ধে হার মেনে নেওয়া সম্ভব নয়, অধিনায়ক বাবরের অপসারণ চায় পাকিস্তান?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। আর এই হার কিন্তু মেনে নিতে পারছেন না পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। সমর্থকদের মূল ক্ষোভ অধিনায়ক বাবর আজমের ওপর। এমনকি বাবর আজমকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেবার মতো দাবিও তুলেছেন তাঁরা।

আরও পড়ুনঃ এশিয়া কাপে কেন প্রথম একাদশে নেই সামি? উত্তর দিলেন বোলিং কোচ মামব্রে

বৃহস্পতিবার শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে যে জিতত সেই সরাসরি এশিয়া কাপের ফাইনালে পৌঁছে যেত। ভারত আগেই ফাইনালে জায়গা করে নিয়েছে। সেক্ষেত্রে ভারতীয় ভক্তদেরও প্রত্যাশা ছিল, আগামী রবিবার ফের একবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। কিন্তু, সেগুড়ে বালি! পাকিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কা ফাইনালে চলে গেল।

শ্রীলঙ্কার বিরুদ্ধে হার মেনে নেওয়া সম্ভব নয়, অধিনায়ক বাবরের অপসারণ চায় পাকিস্তান?

আর এশিয়া কাপ থেকে ছিটকে যাবার পর বাবর আজমকে কাঠগড়ায় তুলেছেন পাকিস্তানের ক্রিকেট সমালোচকরা। সমালোচক ওয়াসি হাবিব এবং ইফফির বক্তব্য, “বাবর একজন ব্যাটার বা ক্রিকেটার হিসাবে অসাধারণ কিন্তু অধিনায়ক হবার যোগ্যতা নেই তাঁর। নিজের পছন্দের লোকজন নিয়ে টিম তৈরি হয়েছে। শ্রীলঙ্কা ম্যাচে একাধিক ভুল সিদ্ধান্ত নিয়েছেন বাবর। নতুন বোলারকে দিয়ে শেষ ওভার কে করায়! আসলে বাকিদের বাঁচাতেই জামান খানকে দিয়ে শেষ ওভার করানো হয়েছে। যাতে ওঁর (পড়ুন জামান) কেরিয়ার শেষ হয়ে যায়। পাকিস্তানের সর্বকালীন খারাপ অধিনায়ক হলেন বাবর আজম। একে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হোক। তাতে বিশ্বকাপ থেকে হেরে গেলেও ভালো!”

শ্রীলঙ্কার বিরুদ্ধে হার মেনে নেওয়া সম্ভব নয়, অধিনায়ক বাবরের অপসারণ চায় পাকিস্তান?

শ্রীলঙ্কার বিরুদ্ধে হার মেনে নেওয়া সম্ভব নয়, অধিনায়ক বাবরের অপসারণ চায় পাকিস্তান?

প্রসঙ্গত, এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ২৫২ রান তোলে পাকিস্তান। বৃষ্টির কারণে ম্যাচ ৪২ ওভারে হয়। আর নির্ধারিত ওভারের মধ্যেই রান তুলে দেয় শ্রীলঙ্কা। যদিও ম্যাচ গড়ায় শেষ বল পর্যন্ত। ১ বলে ২ রানের প্রয়োজন ছিল শ্রীলঙ্কার। আসালাঙ্কা সেই কাজ করে দেখান।

পাকিস্তানের হয়ে ৮৬ রান করেন মহম্মদ রিজওয়ান এবং ৪৭ করেন ইফতিকর আহমেদ। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস একাই ৯১ রান করেন। একটা সময় ম্যাচ যে কোনও পক্ষেই যেতে পারত। পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি পর পর ২ উইকেট নিয়ে চাপে ফেলেন শ্রীলঙ্কাকে। কিন্তু তীরে এসেও তরি ডোবে পাকিস্তানের। ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা। ফলে, রবিবার বিকেল ৩টের সময় ভারত ও শ্রীলঙ্কা এশিয়া কাপের ফাইনাল খেলবে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে হার মেনে নেওয়া সম্ভব নয়, অধিনায়ক বাবরের অপসারণ চায় পাকিস্তান?
শ্রীলঙ্কার বিরুদ্ধে হার মেনে নেওয়া সম্ভব নয়, অধিনায়ক বাবরের অপসারণ চায় পাকিস্তান?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর