নজরবন্দি ব্যুরো: চলছে এশিয়া কাপের শেষ পর্যায়ের ম্যাচ। ভারত ইতিমধ্যেই ফাইনালের জন্য কোয়ালিফাই করে ফেলেছে। অন্যদিকে ফাইনালে ওঠার লড়াই থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে বাংলাদেশ দল। তবে ফাইনালের টিকিট কনফার্ম হয়ে গেলেও ভারতীয় ক্রিকেট দল নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে।
আরও পড়ুন: এশিয়া কাপে নেই পাকিস্তান, পাক-ভারত ফাইনাল না হওয়ায় হতাশ শোয়েব
তাই নিয়ম রক্ষার ম্যাচে কোন ভাবেই বাংলাদেশের বিরুদ্ধে গাছারা ভাব দেখাবে না। কিন্তু এবার এশিয়া কাপে প্রথম থেকেই মাঠের বাইরে মোহম্মদ সামি। অথছ তিনিই এখনও ভারতের ১ নম্বর পেসার। তবুও কেন নেই সামি প্রথম একাদশে? তার উত্তর দিলেন বোলিং কোচ পারস মামব্রে জানালেন যে টিম ইন্ডিয়ার স্পিড স্টার মহম্মদ সামিকে কেন প্রথম একাদশের বাইরে রাখা হয়েছে। তিনি বলেন,

”জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকেই বুমরার রিকোভারিতে নজর রাখছি। ওর ফিটনেস নিয়ে আমরা খুশি। স্কোয়াডে চারজন কোয়ালিটি পেসার রয়েছে। এত বিকল্প থাকায় আমরা উচ্ছ্বসিত”। তিনি আরও বলেন, “কাউকেই বাদ দেওয়া সহজ নয়।
এশিয়া কাপে কেন প্রথম একাদশে নেই সামি? উত্তর দিলেন বোলিং কোচ মামব্রে

সামির মতো বোলারকে বাইরে রাখা খুবই কঠিন। ওর অভিজ্ঞতা, দক্ষতা, পারফরম্যান্স দলের সম্পদ। দেশের জন্য ও যা পারফর্ম করেছে, অসাধারণ। ওকে বাদ দেওয়া হয়েছে, এটা বলা সহজ। আরও বলেন, ‘প্লেয়ারদের সঙ্গে এ বিষয়ে স্বচ্ছ্বতা রাখা হয়। ওদের সঙ্গে নিয়মিত কথা বলা হয়। কোন সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে, সেটা প্লেয়াররা জানে”।




