নজরবন্দি ব্যুরোঃ কথা ছিল, আগামী ২৭শে সেপ্টেম্বর ভারতে পদার্পণ করবে পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু হাতে আর ৪৮ ঘন্টা বাকি থাকলেও এখনও ভিসা সমস্যায় জর্জরিত বাবর আজমরা। কারণ, এখনও ভিসা পায়নি পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা। তাহলে শাহীনরা কবে আসছেন ভারতে?
আরও পড়ুনঃ এশিয়ান গেমসে ঐতিহাসিক সাফল্য, বাংলার তিতাসের হাত ধরে ক্রিকেটে সোনা পেল ভারত
ভারতে আসার জন্য প্রথমে দুবাই যাবে পাকিস্তান। তারপর সেখান থেকে ভারতের জন্য বিমান ধরার কথা। নামবেন হায়দরাবাদে। বুধবার লাহোর থেকে দুবাই যাবার কথা রয়েছে বাবরদের। কিন্তু এখনও ভারতে আসার ভিসা পাওয়া যায়নি। যদিও বাকি দেশের ক্রিকেটারেরা যদিও ভিসা পেয়ে গিয়েছেন। নেদারল্যাণ্ডস শিবির তো অনেক দিন আগেই ভারতে চলে এসে অনুশীলনও শুরু করে দিয়েছে।

বিশ্বকাপের আগে হায়দরাবাদে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। প্রতিপক্ষ নিউ জিল্যাণ্ডের। সেক্ষেত্রে ভিসা সমস্যার জন্য পাকিস্তান শিবির দেরি করে এসে পৌঁছয় তাহলে কিন্তু প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলনের কোনও রকম সুযোগ পাবেন না বারর রিজওয়ানরা। ২৯ তারিখ নিউ জিল্যাণ্ডের বিরুদ্ধে সরাসরি ম্যাচেও নামতে হতে পারে পাকিস্তানকে।

কিন্তু এই ভিসা সমস্যার কারণ কী? পাকিস্তান ক্রিকেট বোর্ড মূলত ভারতকেই দায়ী করেছে ভিসা দিতে দেরি করার জন্য। ইতিমধ্যেই আইসিসিকে লিখিত ভাবে অভিযোগ জানিয়েছে পিসিবি। এমনকি সমাধানের জন্য দাবিও জানানো হয়েছে।
ভিসা সমস্যায় জর্জরিত পাকিস্তান, বিশ্বকাপ নিয়ে দোলাচলে বাবর ব্রিগেড
তবে, পাকিস্তানের একটি সংবাদমাধ্যমই বলছে, এই ভিসা পেতে দেরি হবার জন্য ভারতের কোনও দাআয় নেই। বরং পাকিস্তানের তরফে দেরি করা আবেদন করাতেই ভিসা আসতে সমস্যা হচ্ছে। ৫ অক্টোবর থেকে শুরু বিশ্বকাপ। ভারতে খেলতে আসার ভিসার জন্য এখনও অপেক্ষায় রয়েছেন বাবরেরা। বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা তাদের। এখন যত দ্রুত পাকিস্তান দল ভিসা পায় ততটাই সুবিধা হয় তাঁদের, অন্তত মানসিক ভাবে প্রস্তুতির জন্য তো বটেই।
বিশ্বকাপের জন্য পাকিস্তান দলঃ বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।




