টিন্ডার এবং গ্রিন্ডার সহ তিনটি ডেটিং অ্যাপ নিষিদ্ধ হল পাকিস্তানে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তানের পাঁচটি ডেটিং অ্যাপ এর বিরুদ্ধে অনৈতিক এবং অশ্লীলতার অভিযোগ এনে অ্যাপগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। অ্যাপ গুলোর মধ্যে রয়েছে টিন্ডার, গ্রীন্ডার সহ একাধিক অ্যাপ। মঙ্গলবার পাকিস্তান প্রশাসন জানিয়েছে যে, টিন্ডার সহ পাঁচটি অ্যাপের সংস্থাগুলির স্থানীয় আইন না মানার জন্য টিন্ডার, গ্রিন্ডার এবং আরও তিনটি ডেটিং অ্যাপকে নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুনঃ প্রতিশ্রুতির পর আজও হয়নি সুরাহা। বাঁচান মুখ্যমন্ত্রী, কাতর অনুরোধ হবু শিক্ষকদের।

- Advertisement -

যদিও অনেক আগেই প্রশাসন তাদের চিঠির মাধ্যমে সতর্ক করেছিল কিন্তু কোন উত্তর আসেনি। সংস্থাগুলি অনলাইন প্ল্যাটফর্ম গুলিতে অশ্লীল প্রচার করাই এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন পাকিস্তান প্রশাসন। প্রশাসন জানিয়েছে শুধু ডেটিং অ্যাপ নয়, ইউটিউব এর মত ওয়েবসাইট কেও নোটিশ পাঠানো হয়েছে।

বলা হয়েছে অশ্লীল কোন বিষয় যেন দেখতে না পাওয়া যায়। এ ধরনের কনটেন্ট পাকিস্তানের দর্শকদের জন্য ব্লক করে রাখতে হবে এমনটাও বলা হয়েছে।পাকিস্তান জনসংখ্যার দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ।পাকিস্তান এমন একটি মুসলিম দেশ যেখানে অতিরিক্ত বৈবাহিক সম্পর্ক এবং সমকামিতা সম্পূর্ণ অবৈধ।

টিন্ডার এবং গ্রিন্ডার সহ তিনটি ডেটিং অ্যাপ নিষিদ্ধ হল পাকিস্তানে। অভিযোগ উঠে,ডেটিং অ্যাপ এর মাধ্যমে এই ধরনের কাজকর্ম করছিলেন সাধারণ মানুষ।প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর পাকিস্তানের ৫ লাখ ৪০ হাজার মানুষ টিন্ডার ডাউনলোড করেছে। অন্যদিকে গ্রাইন্ডার, ট্যাগড ডাউনলোড করেছেন ৩ লাখ মানুষ। এছাড়া অন্যান্য অ্যাপ প্রচুর পরিমাণে মানুষ ডাউনলোড করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর