প্রতিশ্রুতির পর আজও হয়নি সুরাহা। বাঁচান মুখ্যমন্ত্রী, কাতর অনুরোধ হবু শিক্ষকদের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রতিশ্রুতির পর আজও হয়নি সুরাহা। মুখ্যমন্ত্রীকে কাতর অনুরোধ হবু শিক্ষকদের। নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষায় পাশ করেও মেলেনি চাকরি। রাজ্যে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে কলকাতার  বুকে অনশন-ধর্নায় বসেছিলেন বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ৪০০ জন হবু শিক্ষক। সেই অনশনের ২৮ দিনের মাথায় অনশন-কারীদের সাথে দেখা করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  উল্লেখ্য, অনশনের ২৬ দিনের মাথায় হবু শিক্ষকদের সমস্যা নিয়ে রিপোর্ট তলব করে মুখ্যমন্ত্রীর দফতর।

আরও পড়ুনঃ মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে গুরুতর অসুস্থ নির্মল মাঝি।

অনশনের ২৮ দিনের মাথায় সরাসরি হবু শিক্ষকদের সাথে দেখা করে তাঁদের আশ্বস্ত করেছিলেন। মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন, “আমাকে কাজ করার সুযোগ দিন। আইনের পথে কীভাবে ব্যবস্থা নেওয়া যায়, সেটা দেখছি।” পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়ে তিনি বলেন, “কমিটিতে পাঁচজন ছাত্রছাত্রীকে রাখুন। এর মধ্যে দু’জন ছাত্রী রাখতে হবে। নির্দিষ্ট সময়ে তাদের সঙ্গে বৈঠক করতে হবে।”

২০১৯ সালে সেই ধর্ণা – অনশনের ঘটনার পর প্রায় ১৮ মাস অতিবাহিত। মুখ্যমন্ত্রী সেদিনের মঞ্চে চাকরিপ্রার্থীদের আশার আলো দেখিয়ে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিলেও আজও হয়নি কোন সুরাহা। চাকরিপ্রার্থীদের বক্তব্য, “দিদি আমাদের অনশন মঞ্চে গিয়ে যে প্রতিশ্রুতি দিয়ে ছিলেন সেটা পালিত হলে আমরা বেঁচে যাই। মানসিক অবসাদে ভুগতে শুরু করেছি আমরা। মুখ্যমন্ত্রী চাইলে সবই সম্ভব।” তাঁরা আরও বলেন, “আমাদের অনশন মঞ্চে গিয়ে দিদি বলেছিলেন, আমাদের জন্যে কিছু একটা ব্যবস্থা করবেন। দরকার হলে নিয়ম পরিবর্তন করেও আমাদের জন্য একটা কিছু ব্যবস্থা করবেন কিন্তু আজ ১৮ মাস অতিবাহিত হলেও আমাদের সুরাহা হয়নি।

আরও পড়ুনঃ জমজমাট উচ্চ প্রাথমিকের শুনানি। আজ কি হল হাইকোর্টে? #Exclusive

প্রতিশ্রুতির পর আজও হয়নি সুরাহা। নিজেদের দাবি প্রসঙ্গে চাকরিপ্রার্থীদের বক্তব্য, আমাদের দাবি ছিল আপডেট ভেকেন্সি এবং রেশিও মেনশন করে নিয়োগ করা। অনশনের ২৮ দিনের মাথায় দিদি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিছু একটা ব্যবস্থা করবেন। কিন্তু এখনো পর্যন্ত আমরা বেকার থেকে গেলাম। প্রশ্ন উঠছে তাহলে কি মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেও কোন উদ্যোগ নেননি শিক্ষামন্ত্রী? দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সেদিন।

নজরবন্দির ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর