মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে গুরুতর অসুস্থ নির্মল মাঝি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে গুরুতর অসুস্থ হয়ে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে (বিআইএন) ভর্তি রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাঝি। আপাতত তাঁকে চিকিত্‍সকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী সোমবার তাঁর মাথার অস্ত্রোপচার করা হতে পারে। বৃহস্পতি বার সকাল থেকেই তিনি অসুস্থ বোধ করেন, মাথায় যন্ত্রণা হচ্ছিল।

Shamim Ahamed Ads

তার পরেই তাঁকে এসএসকেএম  এ নিয়ে আসা হয় সেখানে তাঁর সিটি স্ক্যান করারা পর বোঝা যায় তাঁর মাথায় রক্তক্ষরণ হয়েছে। এরপরেই তাঁকে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে নিয়ে আসা হয়।

হাসপাতাল সূত্রে খবর তাঁর অবস্থা এখন স্থিতিশীল, তাঁর জ্ঞান রয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী কার তাঁর অস্ত্রোপচার হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত