Vairal Video: সীমান্তের ওপার থেকে ভারতে প্রবেশ করছে পাক জঙ্গিরা, দেখুন সেই চাঞ্চল্যকর ভিডিও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাক মদতপুষ্ট জঙ্গিদের জাম্মু কাশ্মীরে-এ অনুপ্রবেশের ছক বানচাল। গুলির লড়াই খতম ৩ সন্ত্রাসবাদীরা। রুদ্ধশ্বাস সেই জঙ্গি দমন অভিযানের ভিডিও সামনে আনল ভারতীয় সেনা। সেখানে দেখা গিয়েছে দৃশ্যমানতা কম থাকার সুযোগ নিয়ে উপত্যকায় ঢোকার চেষ্টা করে জঙ্গিরা। কিন্তু প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁদের গতিবিধি ধরে ফেলে নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুনঃ মোদী জয়জয়কার, বিশ্বের সকল রাষ্ট্রনেতাকে পিছনে ফেলে বিশ্বসেরা হলেন নমো

তারপরেই উরি সংলগ্ন এলাকায় ওই তিন জঙ্গির সঙ্গে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। শেষ পর্যন্ত পুলিশের গুলিতেই নিকেশ হয়েছে তিন জঙ্গি। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শেষ করার পরে সাংবাদিক বৈঠক করেছেন সেনা কর্তারা। তাঁদের তরফে জানানো হয়েছে,

সীমান্তের ওপার থেকে ভারতে প্রবেশ করছে পাক জঙ্গিরা, দেখুন সেই চাঞ্চল্যকর ভিডিও

“তিনজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। তাদের মৃতদেহ এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা, তা বুঝতে ওই এলাকায় আপাতত তল্লাশি চালানো হচ্ছে। আমাদের ধারণা, ভারতে অনুপ্রবেশ করার জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছিল ওই জঙ্গিরা। তাদের শারীরিক গঠন দেখে মনে হচ্ছে, সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ নিয়েছে তারা।”

14 19

আরও জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সকাল পৌনে ন’টা নাগাদ জঙ্গিরা সীমান্ত পার করে ভারতে ঢোকে। সেনার নজরদারি ক্যামেরায় ধরা পড়ে যায় জঙ্গিদের গতিবিধি। তারপরেই স্থানীয় সেনাকে সতর্ক করে দেওয়া হয়। শুরু হয় গুলির লড়াই। বেলা দু’টো নাগাদ অভিযান শেষ করে সেনা।

সীমান্তের ওপার থেকে ভারতে প্রবেশ করছে পাক জঙ্গিরা, দেখুন সেই চাঞ্চল্যকর ভিডিও

সীমান্তের ওপার থেকে ভারতে প্রবেশ করছে পাক জঙ্গিরা, দেখুন সেই চাঞ্চল্যকর ভিডিও

তল্লাশি চালিয়ে তিন জঙ্গির মৃতদেহ ছাড়াও দু’টি একে-৪৭ রাইফেল, একটি চিনা এম-১৬ রাইফেল পাওয়া গিয়েছে। স্থানীয় সেনা সূত্রে জানা গিয়েছে, পাক জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে উল্লেখযোগ্য ভূমিকা নেবে নতুন নজরদারি ব্যবস্থা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর