Narendra Modi: মোদী জয়জয়কার, বিশ্বের সকল রাষ্ট্রনেতাকে পিছনে ফেলে বিশ্বসেরা হলেন নমো

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিশ্বের সমস্ত রাষ্ট্রনেতাকে পেছনে ফেরে বিশ্বসেরা রাষ্ট্রনেতা হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি মার্নিক সংস্থা মর্নিং কনসাল্ট সংস্থা বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের নামের তালিকা প্রকাশ করেছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মর্নিং কনসাল্ট নামক সংস্থার সমীক্ষা অনুযায়ী, বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: ফের ধাক্কা আমজনতার পকেটে, দাম বাড়তে চলেছে পাউরুটির, কেকের

এই সমীক্ষা বলছে ২০২০ সালের জানুয়ারি মাস থেকে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত বিশ্বের অন্যান্য রাষ্ট্রনেতাদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় নরেন্দ্র মোদীই। এই দুই বছরে লকডাউন, করোনা মহামারীর মতো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে রাষ্ট্রনেতাদের। এই কঠিন পরিস্থিতিতেও সামান্যও কমেনি মোদীর জনপ্রিয়তা, বলছে এই সমীক্ষা।

মোদী জয়জয়কার, বিশ্বের সকল রাষ্ট্রনেতাকে পিছনে ফেলে বিশ্বসেরা হলেন নমো
মোদী জয়জয়কার, বিশ্বের সকল রাষ্ট্রনেতাকে পিছনে ফেলে বিশ্বসেরা হলেন নমো

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ৭৫ শতাংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরেই দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় রাষ্ট্রনেতা হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেজ ম্যানুয়েল লোপেজ ওবরাডর। তাঁর জনপ্রিয়তা ৬৩ শতাংশ। এরপর ৫৪ শতাংশ জনপ্রিয়তা নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। ব্রাজিলের প্রেসিডেন্ট জ্যঁ বলসোনারোর জনপ্রিয়তা ৪২ শতাংশ। পঞ্চম স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর জনপ্রিয়তা ৪১ শতাংশ।

মোদী জয়জয়কার, বিশ্বের সকল রাষ্ট্রনেতাকে পিছনে ফেলে বিশ্বসেরা হলেন নমো

download 1 2

ষষ্ঠ স্থানে থাকা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা ৩৯ শতাংশ। তারপরে রয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। তাদের জনপ্রিয়তা যথাক্রমে ৩৮ শতাংশ এবং ৩৪ শতাংশ। অতীতেও একাধিক সমীক্ষার তথ্য অনুযায়ী, বিশ্বের অন্যতম জনপ্রিয় রাষ্ট্রনেতাদের তালিকায় উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর