ফের ধাক্কা আমজনতার পকেটে, দাম বাড়তে চলেছে পাউরুটির, কেকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দুধের পর এবার ফের বাড়তে চলেছে পাউরুটির দাম। আজ, বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আটা, ময়দা এবং এবং চিনির মূল্যবৃদ্ধির কারণে পাউরুটির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। সেক্ষেত্রে, আগামী ৬ সেপ্টেম্বর থেকে নতুন দাম ধার্য হবে।

আরও পড়ুনঃ সপ্তাহান্তে ফের নিম্নচাপের ভ্রুকুটি, প্রবল বৃষ্টির সম্ভাবনা বাংলা জুড়ে

৪০০ গ্রাম রুটিতে বাড়ছে ২ টাকা করে। অর্থাৎ খোলা বাজারে এই রুটির দাম ২৮ টাকা থেকে বেড়ে হবে ৩০ টাকা। ১০০ গ্রামের পাউরুটির দাম সাত টাকা থেকে বেড়ে হচ্ছে আট টাকা। ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের তরফে জানা গেছে, মূল্যবৃদ্ধির কারণে বেকারি শিল্পের মূল কাঁচামালে এর প্রভাব পড়ছে।

ফের ধাক্কা আমজনতার পকেটে, দাম বাড়তে চলেছে পাউরুটির, কেকের

খোলা বাজারে ময়দার দাম ২৮ টাকা প্রতি কেজি থেকে ৩৩ টাকা হয়ে গিয়েছে। মোটা চিনিরও দাম বেড়েছে কেজি প্রতি চার থেকে পাঁচ টাকা। তাই বাধ্য হয়েই পাউরুটির দাম বাড়াতে হবে, এছাড়া আর কোনও রাস্তা নেই। উল্লেখ্য,

9 21

কিছুদিন আগেই ৪০০ গ্রাম পাউরুটির প্যাকেটের দাম ছিল ২৪ টাকা। পরে বেড়ে হয় ২৮ টাকা। দিনকয়েক যেতে না যেতেই আবার বাড়ল পাউরুটির দাম। এদিকে চানাচুর-বিস্কুটের দামও রকেটের গতিতে বেড়েছে গত কয়েক মাসে।

ফের ধাক্কা আমজনতার পকেটে, দাম বাড়তে চলেছে পাউরুটির, কেকের

ফের ধাক্কা আমজনতার পকেটে, দাম বাড়তে চলেছে পাউরুটির, কেকের

মাস ছয়েক আগেও ৪০০ গ্রামের যে বিস্কুটের দাম ৩৩ টাকা ছিল তাই এখন ৪৫ টাকা হয়ে গিয়েছে। চানাচুরের দাম তো পুরো দ্বিগুণ। তার মধ্যে আবারও পাউরুটি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর