নজরবন্দি ব্যুরো: এবারের দুর্গাপূজোয় অষ্টমীর দিনে ঘটে যাওয়া কুমিল্লার ঘটনা কে ঘিরে উত্তপ্ত গোটা বাংলাদেশ। তারপর থেকেই গোটা বাংলাদেশের একাধিক হিন্দু মন্দিরের উপর হামলা বেড়েই চলেছে। যারফলে খুন হয়েছেন বেশ কয়েকজন মানুষ। পাশাপাশি মহিলাদের উপর নির্যাতন হয়েছে বলেও উঠেছে একাধিক অভিযোগ। যা নিয়ে এই মুহূর্তে উত্তাল বাংলাদেশের রাজনীতি। যার প্রভাব পড়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারতবর্ষে।
আরও পড়ুনঃভারত-পাক ম্যাচের আগে স্কুইড গেমে মাতোয়া বিরাট বাহিনী
সমস্ত বিষয়গুলি নিয়ে ইতিমধ্যেই রাজ্য বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সব জেলা তে বাংলাদেশের এই ঘটনার প্রতিবাদ স্বরুপ প্রতিবাদ মিছিল বের করা হয়। পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা জানায় ভারতের অন্যান্য রাজনৈতিক দল। এই ঘটনা নিয়ে যখন এপার বঙ্গে শাসক-বিরোধী এর মধ্যে টানাপড়েন চলছে। ঠিক এইরূপ অবস্থাতেই বাংলাদেশের এই ঘটনা কে ঘিরে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। শোনা যাচ্ছে, এই ঘটনায় নাকি জড়িয়ে রয়েছে পাকিস্তানের হাত।
বুধবার কুমিল্লার সেই দিনের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছে পুলিশ। সেটা দেখে তদন্তে যা উঠে এসেছে তাতে জানা গিয়েছে, কুমিল্লার পুজোমণ্ডপে রাতের অন্ধকারে পবিত্র কোরান রেখে যাওয়া লোকটির নাম ইকবাল হোসেন। তার বাড়ি কুমিল্লার সুজানগরে।
বাংলাদেশ দুর্গা মন্দিরে হামলার পেছনে রয়েছে পাকিস্তানের হাত, এসেছে চাঞ্চল্যকর তথ্য

তবে বিষয়টা এখানেই শেষ নয়। কারণ ঘটনাটা এত ছোট নয়। মূল প্রশ্ন হল কেন এমন কাজ করলেন ইকবাল হোসেন নামে ওই ব্যক্তি। নেপথ্যে ঠিক কারা রয়েছে? ঠিক কতদিন ধরে চলেছিল অশান্তি সৃষ্টি করার এই পরিকল্পনা? উঠে আসছে আরও একাধিক প্রশ্ন। কিন্তু এই প্রশ্ন গুলির উত্তর খুঁজতে গিয়ে যে নামটা বারবার উঠে আসছে সন্দেহের তালিকায়। সেটা হল পাকিস্তান। হ্যাঁ যোগসূত্র সেদিকেই ইঙ্গিত করছে।




