ভারত-পাক ম্যাচের আগে স্কুইড গেমে মাতোয়া বিরাট বাহিনী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী ২৪ তারিখ বাবর আজমের পাক ক্রিকেট টিমের বিরুদ্ধে মাঠে নেমে এবারের  বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় ক্রিকেট দল। মূলত চাপ নিয়ন্ত্রনে রেখে আরও একবার ঠাণ্ডা মাথায় ম্যাচ বের করার প্রচেষ্টা কেই কাজে লাগাতে মরিয়া রোহিতরা। তবে এর আগে অন্য মুডে দেখা মিলল বরুন-রাহুল সহ দলের অন্যান্য ক্রিকেটার দের।

আরও পড়ুনঃআর কতদিন থাকবে করোনা? জানালো হু

টি-টোয়েণ্টি বিশ্বকাপে মাঠে নামার  ৪৮ ঘণ্টা আগে স্কুইড গেম চ্যালেঞ্জে ব্যস্ত ভারতীয় ক্রিকেট তারকারা। সম্প্রতি আইসিসির অফিসিয়াল ওয়েব সাইট থেকে আপলোড করা একটি ভিডিও তে  স্কুইড গেম চ্যালেঞ্জে মজে থাকতে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের।

যেখানে  ডালগোনা ক্যান্ডি চ্যালেঞ্জ গ্রহন করে  একটি ক্যান্ডি কে না ভেঙে ফেলে, তার একটি নির্দিষ্ট আকার তৈরি করাই ছিল মূল লক্ষ্য। ভিডিও অনুসারে সেখানে বরুণ-রাহুল সহ সূর্যকুমার ও বুমরারা এই চ্যালেঞ্জে ব্যর্থ হলেও রোহিত এবং শামি নিঁখুত ভাবে তাঁদের ক্যান্ডিকে নির্দিষ্ট আকারে নিয়ে আসতে সক্ষম হন।

 

ভারত-পাক ম্যাচের আগে স্কুইড গেমে মাতোয়া বিরাট বাহিনী

 

ভারত-পাক ম্যাচের আগে স্কুইড গেমে মাতোয়া বিরাট বাহিনী

বলা বাহুল্য, আসন্ন বিশ্বকাপের মূল ম্যাচে মাঠে নামার আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সাথে দুটি ওয়ার্ম ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে বিরাট কোহলির ভারত। এখন শুধু ২৪ তারিখের অপেক্ষায় ম্যানইন ব্লুজ।

ভারত-পাক ম্যাচের আগে স্কুইড গেমে মাতোয়া বিরাট বাহিনী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত