নজরবন্দি ব্যুরো: তালিবানি তান্ডবে বাতিল পাক-আফগান ক্রিকেট সিরিজ। গত সপ্তাহ থেকেই তালিবানি আগ্ৰাসনে সাক্ষী থেকেছে গোটা আফগানিস্তান। যারফলে আতঙ্কের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে আফগান প্রদেশ। এমন পরিস্থিতিতে দেশ থেকে বেড়িয়ে আসতে মরিয়া সকলেই। কিন্তু ইচ্ছে থাকলেও যেন সেই আশা পূরন হচ্ছে না অনেকের।
আরও পড়ুনঃ তালিবানকে বিশ্বাস নেই, দিল্লিতে বসে বললেন আফগান সাংসদ আনারকলি


সম্প্রতি কাবুল থেকে ছাড়া একটি বিমানের ভিডিও যথেষ্ট ভাইরাল হয় নেট মাধ্যমে। যেখানে টপ টপ করে প্লেন থেকে মানুষ কে পড়তে দেখা গেছে। যার মধ্যে একজন ছিল আফগানিস্তানের যুব দলের অন্যতম এক ফুটবল তারকা। প্লেনের চাকার সঙ্গে নিজেকে বেঁধে ও রেহাই পাননি এই ফুটবলার। যারফলে , আকাশে ওড়ার স্বপ্ন থাকলেও আকাশ থেকে পরেই প্রান হারাতে হল এই তারকা কে।

তার পাশাপাশি, আফগান প্রদেশে যখন আতঙ্কে প্রহর কাটছে সকলের। ঠিক সেই যায়গায় দাঁড়িয়ে , একরাশ দুশ্চিন্তা নিয়েও দূরন্ত ফর্মে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট লিগে দেখা মিলছে রশিদ খান কে। সেখানে পরিবার আটকে থাকলেও, বাইরে নিয়ে আসার কোনো রকমের পথ ই খুঁজে পাচ্ছেন না এই ক্রিকেটার। এছাড়াও একই অবস্থা দলের অন্যান্য ক্রিকেট তারকাদের।



তালিবানি তান্ডবে বাতিল পাক-আফগান ক্রিকেট সিরিজ
তাই এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া, পাক-আফগান সিরিজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আর এক্ষেত্রে সহমত ও প্রকাশ করেছে পাক ক্রিকেট বোর্ড। এই আফগান ক্রিকেট বোর্ডের সিউ বলেন, ” ক্রিকেটারদের মানসিক অবস্থার কথা বজায় রেখেই আমরা সিরিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।” তবে জানা গিয়েছে ২০২৩ বিশ্ব কাপের আগেই এই ম্যাচ খেলবে দুই দেশ। তবে তাঁর আগে সমস্ত কিছু শান্ত হওয়ার কামনায় সকলে।








