তালিবানকে বিশ্বাস নেই, দিল্লিতে বসে বললেন আফগান সাংসদ আনারকলি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তালিবানকে বিশ্বাস নেই, দিল্লিতে বসে বললেন আফগান সাংসদ আনারকলি। আফগান শিখ এবং হিন্দুদের আফগানিস্তান থেকে উদ্ধারের জন্য ভারত সরকারের কাছে এবার আবেদন করেছেন আনারকলি কৌর হোনিয়ার। জানিয়েছেন, তালিবান যা বলে এবং যা করে, তার মধ্যে বিস্তর ফারাক। আফগানিস্তান পার্লামেন্টের সদস্য ছিলেন তিনি। তালিবানদের আফগানিস্থান দখলের পর তিনি আফগানিস্থান ছেড়ে পালিয়ে এসেছেন।

আরও পড়ুনঃ ভ্যাকসিনের নিয়মে ফের বদল, জানুন নতুন নিয়ম

একজন জন প্রতিনিধি হয়ে কেন তিনি দেশ ছাড়লেন সেই প্রশ্নে আনারকলি জানিয়েছেন, “সারা বিশ্ব জানে কী ঘটছে আফগানিস্তানে। সেখানকার পরিস্থিতি খুব দ্রুত বদলে গিয়েছে। যা আশা করা যায়নি। সকলে অসহায়, ভয়ে আছে। দেশ আমাদের মা। তাকে ছেড়েই আসতে হয়েছে। অন্য কোনও উপায় ছিল না।”

তালিবানকে বিশ্বাস নেই, দিল্লিতে বললেন আফগান সাংসদ আনারকলি

তালিবানকে বিশ্বাস নেই, দিল্লিতে বললেন আফগান সাংসদ আনারকলি
তালিবানকে বিশ্বাস নেই, দিল্লিতে বললেন আফগান সাংসদ আনারকলি

এবার তিনি ভারত সরকারের কাছে অনুরোধ করেছেন, আটকে পড়া হিন্দু এবং শিখ ধর্মাবলম্বীদের উদ্ধার করে ভারতে ফিরিয়ে আনার জন্য। কারণ তালিবানদের কথা ও কাজ আলাদা বলে তাঁর মত। এই বিষয়ে তিনি বলেছে, “তালিবান যা বলে আর যা করে, তার মধ্য অনেক ফারাক রয়েছে। মানবাধিকার এবং মহিলাদের অধিকার সেখানে লঙ্ঘিত হচ্ছে।”

তালিবানকে বিশ্বাস নেই, দিল্লিতে বসে বললেন আফগান সাংসদ আনারকলি। তাঁর মতে গত কয়েক বছরে যতটা উন্নতি করেছিলো আফগানিস্থান তা ব্যাহত করবে এই তালিবানি জঙ্গিরা। তাঁর মতে, তালিবানি শাসনের জেরে ১০০ বছর পিছিয়ে যাবে দেশ। তবে পরিস্থিতি বদলানোর আশা রাখছেন তিনি। পরিস্থিতি বদলালে দেশে ফিরতে পারবেন বলেই আশা করছেন আনারকলি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর