নজরবন্দি ব্যুরোঃ আগামী পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়ে থেকে বিরোধীদের নমিনেশন জমা করতে দেব। দিনহাটার বিধায়ক উদয়ন গুহের বিতর্কিত মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ফের সমালোচনা শুরু হয়েছে। কেন এধরনের মন্তব্য করলেন তিনি?
আরও পড়ুনঃ Anish Khan Death: ৪৫ দিন পরেও অধরা আনিস খুনের দোষিরা, ফের রাজপথে বাম, ছাত্র সংগঠন
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্র থেকে জয়লাভ করে বিজেপি। উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়লাভ করেন উদয়ন গুহ। সম্পরতি পুরভোটে দিনহাটায় প্রার্থী দেননি বিরোধীরা। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল। যা নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে।

সম্প্রতি কেন্দ্র সরকারের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল। জেলায় জেলায় চলছে কর্মসুচি। এক সভা থেকে তৃণমূল নেতার মন্তব্য, দিনহাটায় কতগুলি গ্রাম পঞ্চায়েত আছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত ভোট কবে। বিজেপি প্রার্থীরা বিরোধী প্রার্থীরা তারা মনোনয়নপত্র দাখিল করবেন। আমরা দাঁড়িয়ে থেকে মনোনয়নপত্র দাখিল করার বন্দোবস্ত করে দেব যদি কোন অসুবিধা বলে মনে করেন। দেখব মানুষ আপনাদের পাশে কতটা আছে। আবার ভোটের পরে বলতে পারবেন না যে ভোট দিতে দেয়নি। নমিনেশন ফাইল করতে দিচ্ছে কিন্তু ভোট দিতে দেয়নি ভোট দিতে দেওয়া হবে।
দাঁড়িয়ে থেকে বিরোধীদের নমিনেশন জমা করতে দেব, শুভবুদ্ধির উদয় হয়েছে, মন্তব্য বিজেপির

এপ্রসঙ্গে বিজেপি নেত্রী মালতি রাভা নজরবন্দিকে জানিয়েছেন, ওনার শুভবুদ্ধি উদয় হয়েছে। আসলে নি নিজের দলের মধ্যে চাপে পড়েই এই মন্তব্য করেছেন। নাহলে এতদিন বলতেন ‘দুয়ারে প্রহার’, বিজেপি বিধায়ককে বলতেন ‘পা ভেঙে দেব’। আমরা নিজেদের মনোনয়ন নিজেরাই জমা দিতে পারব। আশা করি, সমস্ত অঞ্চলে যদি আমরা প্রার্থী দিতে পারি তাহলে আমরাই পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করব।



