PM Narendra Modi: মোদি আদানি ভাই ভাই, বিরোধীদের স্লোগানে উত্তাল রাজ্যসভা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাজেট অধিবেশনের পরেই শেয়ার বাজারে ধস আদানি গ্রুপের। যা নিয়ে বাজেট অধিবেশনের শুরু থেকেই আক্রমণ শানাতে শুরু করেছে বিরোধীরা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য চলাকালীন আরও একবার উত্তাল হল সংসদ। মোদি আদানি ভাই ভাই। এই স্লোগানে মুখরিত গল রাজ্যসভা। একইসঙ্গে আরও একবার জেপিসির আবেদন জানালেন বিরোধী দলের সাংসদরা।

আরও পড়ুনঃ Rahul Gandhi on PM Modi: আদানিকে সুরক্ষা দিচ্ছেন প্রধানমন্ত্রী, ফের সরব রাহুল

এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ধন্যবাদ ভাষণকে সম্বোধিত করতে রাজ্যসভায় উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময়েই স্লোগান দিতে শুরু করেন বিরোধীরা। রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনকড় জানিয়ে দেন। প্রধানমন্ত্রীর বক্তব্য ছাড়া অন্য কোনও বক্তব্য রেকর্ড করা হবে না। এরপরেই প্রধানমন্ত্রী বিরোধীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যত কাদা আমাদের উদ্দেশ্যে ছুঁড়বেন তত আমাদের পদ্ম ফুঁটবে।

Fog5iCXaUAE1gBy

বিরোধী দলনেতা মল্লিকাজুন খাড়গের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা, খাড়গেজি বললেন আমি কলিবুর্গি গিয়েছিলাম। কিন্তু সেখানে কি কাজ হয়েছে, সেটা খতিয়ে দেখা দরকার। কলিবুর্গির কত মানুষ সুবিধে পেয়েছে, সেটাও খতিয়ে দেখা জরুরী বলে জানিয়েছেন তিনি। তবে কারোর কারোর খাতা বন্ধ হয়ে যাওয়ার দুঃখ আমি বুঝতে পারছি। একইসঙ্গে কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস বারবার বলে এসেছে গরিবি হঠাও। কিন্তু চার দশক ধরে কিছুই করেনি। এদিকে আমরা মানুষের উন্নয়নের জন্য কোনও কসুর কম করিনি। আমরা গরিব মানুষকে প্রাধান্য দিয়েছি। তাই আমরা এলপিজি সিলেন্ডার দিয়েছি।

মোদি আদানি ভাই ভাই, স্লোগানে উত্তাল রাজ্যসভা 

মোদি আদানি ভাই ভাই, স্লোগানে উত্তাল রাজ্যসভা 
মোদি আদানি ভাই ভাই, স্লোগানে উত্তাল রাজ্যসভা 

একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দশকের পর দশক ধরে আদিবাসীরা বঞ্চনার শিকার হয়েছে। আমরা তাঁদেরকে সবচেয়ে বেশী প্রাধান্য দিয়েছি। তাই আজ মানুষ কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, বিরোধীরা বলছেন ৬০ বছর ধরে নাকি বুনিয়াদ তৈরি করেছেন তাঁরা। কিন্তু, দেশে কোনও ওয়ার্কিং কালচারই ছিল না। আমরা এসে টেকনোলজির ব্যবহার শুরু করেছি। দেশের উন্নয়নের লক্ষ্যে কী প্রচেষ্টা নেওয়া হচ্ছে সেটাই বড় কথা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত