নজরবন্দি ব্যুরোঃ আর মাত্র ১৩ দিন পর রুশ সেনার ইউক্রেনে হামলার বর্ষপূর্তি। এই দীর্ঘ সময়ে চলতে থাকা সংঘর্ষে বিপুল ক্ষতিগ্রস্ত কিয়েভ-সহ গোটা ইউক্রেন। পাশাপাশি এই যুদ্ধের পার্শ্ব প্রতিক্রিয়া গোটা বিশ্বেই দেখা দিয়েছে কমবেশি।
আরও পড়ুনঃ খড়গপুর শাখায় লাইনচ্যুত লোকাল ট্রেন, ভোগান্তির শিকার যাত্রীদের



২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়ার পর এখনও চলছে সেই যুদ্ধ। এই অবস্থায় মার্কিন দেশ জানিয়ে দিল এই যুদ্ধ থামানোর জন্য যে কোন উপায়কে তার স্বাগত জানাবে। এক সাংবাদিক সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বির কাছে জানতে চাওয়া হয় মোদী কি পুতিনকে যুদ্ধ থামানোর ব্যাপারে বলা টা দেরি হয়ে গিয়াছে?

উত্তর মার্কিন মুখপাত্র জানান, ”আমি মনে করি মোদী ওঁকে বোঝাতে পারবেন।” তিনি আরও বলেন, ”আমি মনে করি এখনও সময় আছে পুতিনকে যুদ্ধ থেকে বিরত করার। প্রধানমন্ত্রী মোদী ওঁকে বোঝাতেই পারেন।


যুদ্ধ থামাতে পুতিনকে বোঝাতে পারেন মোদীই, মত মার্কিন মুখপাত্রের

মোদী কথা বলতে বা অন্য যে কোনও ধরনের প্রয়াস করতে চাইলে আমরা তা করতে দেব। ইউক্রেনে হামলা রুখতে যে কোনও প্রয়াসকে আমরা স্বাগত জানাব। আমরা তো চাই, যুদ্ধ আজই থেমে যাক।”







