নজরবন্দি ব্যুরোঃ কোভিড পরিস্থিতিতে অনলাইনেই চিত্র প্রদর্শনী ‘রয়যাত্রা’র। কোভিড পরিস্থিতিতে দাড়িয়ে আমাদের প্রতিনিয়ত মানিয়ে নিতে হচ্ছে নব্য স্বাভাবিকতার সঙ্গে। জীবন জীবিকা বাঁক নিচ্ছে নতুন দিকে। এই অবস্থায় ভারত, বাংলাদেশ এবং নেপালের উঠতি শিল্পীদের পাশে দাঁড়াতে অভিনব এক প্রচেষ্টা নিয়েছে রয়যাত্রা নামের এক শিল্পসংস্থা। লকডাউনের ফলে বিভিন্ন পেশার মানুষের মতোই খুবই অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে চিত্রশিল্পীদের।
আরও পড়ুনঃ খুনের ছক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে! NIA-র হাতে হুমকির চিঠি।


লকডাউন চলার ফলে বন্ধ রয়েছে বিভিন্ন আর্ট গ্যালারিও।এই পরিস্থিতিতে দাড়িয়ে, নব্য স্বাভাবিকতার সঙ্গে মানিয়ে নিয়ে রয়যাত্রা নামের এক সংস্থা আয়োজন করেছিল এক অনলাইন চিত্রপ্রদর্শনীর। এর ফলে লকডাউনের মধ্যেই নিজেদের শিল্পকর্ম প্রদর্শন এবং বিক্রয় করলেন প্রতিবেশী তিন দেশ- ভারত, বাংলাদেশ এবং নেপালের শিল্পীরা। সঙ্গস্থার পক্ষ থেকে জানানো হয়েছে প্রত্যেক ছবি বিক্রির টাকার ৪০% তুলে দেওয়া হবে বিভিন্ন কোভিড-রিলিফ ফান্ডে।
রয়যাত্রার উদ্যোগে ভারত, বাংলাদেশ ও নেপালের বিভিন্ন ধারার শিল্পীদের নিয়ে আয়োজিত এই আর্ট এক্সিবিশন চলেছে ২0 অগাস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত। আন্তর্জাতিকস্তরের এই প্রদর্শনীতে অংশ নেন মোট ৪৫ জন উঠতি শিল্পী। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে গোটা প্রদর্শনীটি হয় অনলাইনে। রয়যাত্রার অফিসিয়াল ওয়েবসাইটে প্রদর্শনীটি অনুষ্ঠিত হলেও, পরবর্তীকালে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন আর্ট গ্যালারিতে ছবি প্রদর্শিত করার চিন্তা ভাবনার কথা জানা গেছে।
রয়যাত্রার প্রতিষ্ঠাতা, অঞ্জন কুমার রায় জানান, “একজন শিল্পী হিসেবে আমি আমার পরিচিত নবীন শিল্পীদের নিজের পায়ে দাড়াতে অনেক বাধার সম্মুখীন হতে দেখেছি। গত কয়েক মাস ধরে বিশ্বজুড়ে যে অবস্থা চলছে, তার ফলশ্রুতিতে একটা ছায়া যেন আমাদের সবার স্বাভাবিক চিন্তাধারাকে গ্রাস করে ফেলেছে। এই অবস্থায় রয়যাত্রা পরিকল্পনা করে এই প্রদর্শনী আয়োজনের। এই প্রদর্শনীতে আমরা চেয়েছি বয়স, পেশা ও দেশভেদে যারা আসলেই নিজেদের ভেতর শিল্পীস্বত্তাকে ধারণ করে তাদের এক প্লাটফর্মের মাধ্যমে কাজগুলো ছড়িয়ে দিতে। আর সেই পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে আমাদের এই প্রদর্শনীর আয়োজন।”


রয়যাত্রার প্রধান নির্বাহী কর্মকর্তা সপ্তর্ষি নাথ জানান, “রয়যাত্রার প্রধান উদ্দেশ্য হলো প্রকৃত শিল্পী ও শিল্পপ্রেমীদের একটি প্ল্যাটফর্মে নেয়ে আসতে। এর অংশ হিসেবে আমরা কিছু প্রদর্শনী ও আর্ট ক্যাম্প আয়োজনের উদ্দ্যোগ নিয়েছি। এই প্রদর্শনীটিও এই উদ্দ্যোগের একটি অংশ। এখানে বাংলাদেশ, ভারত ও নেপালের বিভিন্ন ধরনের শিল্পীদের কাজ প্রদর্শিত হচ্ছে। আমি আশা রাখি এই প্রদর্শনীটি অংশগ্রহনকারী সবার কাছে তাদের বর্তমান করোনাকালীন জীবনে শান্তির সুবাতাস হয়ে আসবে।”







