খুনের ছক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে! NIA-র হাতে হুমকির চিঠি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: খুনের ছক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রয়েছে জীবনের ঝুঁকি। তাকে খুন করার ছক কষা হচ্ছে, এমনটাই জানা গেছে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ ইমেইল এর সাহায্যে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এন আই এ – এর কাছে এই হোয়াটসঅ্যাপ মেসেজ ইমেইলের মাধ্যমে এসেছে। এনআইএ- আধিকারিকদের দুশ্চিন্তা বৃদ্ধি পেয়েছে এই মেসেজ পেয়ে। ওই মেসেজ এ লেখা আছে ‘ কিল নরেন্দ্র মোদি’।

আরও পড়ুনঃ জমি কেলেঙ্কারি কাণ্ডে সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক।

ইতিমধ্যেই এই ঘটনাটি জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক কর্তাদের। স্বরাষ্ট্রমন্ত্রক কথা বলেছে প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসারদের সঙ্গে ও। হোয়াটস্যাপ ম্যাসেজের ওই তিনটি শব্দ ঘুম কেড়েছে এনআইএ এর। প্রধানমন্ত্রী ছাড়াও হুমকি দেওয়া হয়েছে দেশের বেশ কয়েকজন তাবড় তাবড় রাজনীতিবিদদের। এমনটাই জানা গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে।

গত ৮ ই আগস্ট এই ইমেইলটি আসে এনআইএ – এর হতে। ইমেইলে লেখা ওই মেসেজ, যাতে লেখা তিনটি শব্দ দেখেই এনআইএ- র একতারা নড়েচড়ে বসেছেন। গোটা বিষয়টি জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ চিঠি লিখে সতর্কবার্তা জানান স্বরাষ্ট্রমন্ত্রক কে। এবং মোদী নিরাপত্তা আরও জোরালো করার জন্য সুপারিশ করেন এন আই এ।

এই বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা আলোচনায় বসেন।এটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় প্রত্যেকটি নিরাপত্তা বিভাগের সাথে। আরো বেশি তৎপর থাকতে বলা হয়েছে গোয়েন্দাদের।যদিও প্রধানমন্ত্রীকে কে বা কারা খুনের ছক কষছে, সেই ব্যাপারে এখনো কিছু স্পষ্ট জানাননি এনআইএ। তবে ওই ইমেইল টি কোথা থেকে পাঠানো হয়েছে তা জানার জন্য প্রযুক্তিগত তৎপরতা লাগিয়ে তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর