Cattle Smuggling: গরু পাচারকারী সন্দেহে বেধড়ক মারধর, মৃত বাংলাদেশী যুবক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়িঃ গরু পাচার কাণ্ড নিয়ে তোলপাড় সারা রাজ্য। রাজ্যের একাধিক জায়গায় অভিযানে নেমেছে সিবিআই। এরই মধ্যে গরু পাচারকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার খবরে জলপাইগুড়িজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। গরু পাচারকারী সন্দেহে বেধড়ক মারধর -এর ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুনঃ SSC Scam: শিলিগুড়িতে সিবিআইয়ের অভিযান, নজরে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান

জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের কুকুরযানের বড়ুয়াপাড়া একেবারেই ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে সীমান্ত পেরিয়ে সেখানকার বাসিন্দাদের বাড়িতে গরু চুরি করতে ঢোকে কয়েকজন বাংলাদেশী। তাদের মধ্যেই ছিল সালাম মহম্মদ। কিন্তু কোনওভাবে বিষয়টা টের পেয়ে যান স্থানীয়রা। তাঁরা বেরতেই চম্পট দেয় ৪ জন।

গরু পাচারকারী সন্দেহে বেধড়ক মারধর, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে 
গরু পাচারকারী সন্দেহে বেধড়ক মারধর, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে

জানা গেছে, ওই সময়েই সালাম মহম্মদ গা ঢাকা দেয় চা বাগানে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। অবশেষে স্থানীয়রা ধরে ফেলেন সালামকে। চলে বেধড়ক মারধর। অসুস্থ হয়ে পড়ে সালাম। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাজগঞ্জ থানার পুলিশ। তবে ততক্ষণে মারধরের জেরে মৃত্যু হয়েছে যুবকের।

ঘটনাস্থলে গিয়ে যুবকের দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। সত্যিই ওই যুবক সীমান্ত পেরিয়ে এসেছিলেন কি না, গরু চুরিই উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

গরু পাচারকারী সন্দেহে বেধড়ক মারধর, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে 

গরু পাচারকারী সন্দেহে বেধড়ক মারধর, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে 
গরু পাচারকারী সন্দেহে বেধড়ক মারধর, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে

জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, “পিটিয়ে খুনের অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রাজগঞ্জ থানার পুলিশ আধিকারিককে। জানা যাচ্ছে, মৃত যুবক বাংলাদেশী। বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত