নজরবন্দি ব্যুরোঃ ফের উপত্যকায় জঙ্গি হামলাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল। শুক্রবার সকালে এক বাঙালি পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালিয়েছে বলে জানা গেছে। জঙ্গিদের হামলায় আহত বাঙালি যুবক, আহত ব্যক্তির নাম মনিরুল ইসলাম। তিনি উত্তর দিনাজপুরের বাসিন্দা বলে জানা গেছে। ঘটনায় ওই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।


জম্মু-কাশ্মীরের পুলিশের তরফে জানানো হয়েছে, এদিন সকালেই কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিরা হামলা চালায়। হামলার পরেই ঘটনাস্থল ছেড়ে চলে যায় জঙ্গিরা। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। গোটা এলাকা ঘিরে চলে তল্লাশি। আহত শ্রমিককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

এর আগে একাধিকবার জম্মু-কাশ্মীরের হামলা চালায় জঙ্গিরা। সংখ্যালঘু হিন্দুদের ওপর হত্যার কারণে কাশ্মীর ছাড়তে বাধ্য হয়েছিলেন হিন্দু পন্ডিতরা। এমনকি ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার ঘটনাও ঘটে। শুক্রবার ঘটনায় ফের আতঙ্ক ছড়িয়েছে উপত্যকাজুড়ে।
কয়েকদিন আগেই জম্মু-কাশ্মীরে যৌথ অভিযান চালিয়ে জঙ্গিদের হামলার ছক বানচাল করে জম্মু-কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনা। ২ বাক্স বিস্ফোরক উদ্ধার হয়েছিল। উদ্ধার হয় গুলিও। তখন থেকেই পুলিশের আশঙ্কা ছিল উপত্যকায় হামলার পরিকল্পনা রয়েছে জঙ্গিদের। সেকারণেই ছিল বাড়তি নিরাপত্তা। তার মধ্যে ঘটে গেল বিপত্তি।


জঙ্গিদের হামলায় আহত বাঙালি যুবক, হাসপাতালে ভর্তি

গত মাসে জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলাতেই বিহারের পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় ৩ জনের মৃত্যু অবধি হয়েছে।ফের এক পরিযায়ী শ্রমিকের ওপর হামলায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।







