INS Vikrant: আত্মনির্ভর ভারত, দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ জাহাজ বিক্রান্তের উদ্ভোধনে প্রধানমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরি আইএনএস বিক্রান্ত (INS Vikrant) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ প্রধানমন্ত্রীর হাত ধরেই শুরু হল দেশে তৈরি প্রথম রণতরী INS বিক্রান্তের যাত্রা। উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নৌবাহিনী ইতিহাসে প্রথম, বিমানবাহী মানবাহী রণতরী আইএনএস উদ্ভোধন করলেন প্রধানমন্ত্রী নৌবাহনীর উচ্চপদস্থ আধিকারিকরা। কোচির শিপইয়ার্ডে তৈরি করা হয়েছে এই রণতরী। ২৬২ মিটার উঁচু, ৬২ মিটার চওড়া বিমানবাহী এই যুদ্ধজাহাজকে তুলনা করা হয় একটি শহরের সঙ্গে।

আরও পড়ুন: অবশেষে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ধর্মগুরু শিবমূর্তি, চাঞ্চল্য কর্ণাটক জুড়ে

এটি বিমানবাহী রণতরী (INS Vikrant) ‘বিক্রান্ত’ ক্লাসের প্রথম যুদ্ধজাহাজ। বিক্রান্ত কথার অর্থ হল সাহসী বা পরাক্রমী। ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে পূর্ব-পশ্চিম দুই সীমান্তেই যখন লড়ছে ভারত, তখন পরাক্রম দেখিয়েছিল ভারতের রণতরী আইএনএস বিক্রান্ত। ৩৬ বছর ভারতীয় নৌসেনার হয়ে কাজ করার পর পুরনো হয়ে পড়া বিক্রান্তকে (INS Vikrant) বাতিল করে দিতে হয় ১৯৯৭ সালে। ভারতের গর্ব সেই যুদ্ধজাহাজের স্মরণেই দেশের প্রথম এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের নামও রাখা হয়েছে আইএনএস বিক্রান্ত।

আত্মনির্ভর ভারত, দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ জাহাজ বিক্রান্তের উদ্ভোধনে প্রধানমন্ত্রী
আত্মনির্ভর ভারত, দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ জাহাজ বিক্রান্তের উদ্ভোধনে প্রধানমন্ত্রী

এটি ৪৫ হাজার টন স্টিল ব্যবহার করা হয়েছে ভারতের নিজস্ব প্রযুক্তির এই রণতরি তৈরিতে। এই বিপুল পরিমাণ স্টিল দিয়ে সহজেই তৈরি হতে পারে চার চারটি আইফেল টাওয়ার। এই রণতরী দেড় হাজার সেনাসদস্য ও ৩০টির বেশি যুদ্ধবিমান বহনে সক্ষম। রয়েছে ১৬ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ২৫০ ট্যাঙ্কার জ্বালানি ও সর্বমোট ২ হাজার ৪০০টি কামরা। প্রায় এক দশক ধরে নির্মিত আইএনএস বিক্রান্ত (INS Vikrant) যা নিঃসন্দেহে দেশের গর্ব। এটি তৈরি করতে খরচা হয়েছে ২০ হাজার কোটি টাকা।

আত্মনির্ভর ভারত, দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ জাহাজ বিক্রান্তের উদ্ভোধনে প্রধানমন্ত্রী 

আত্মনির্ভর ভারত, দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ জাহাজ বিক্রান্তের উদ্ভোধনে প্রধানমন্ত্রী

এই যুদ্ধবিমানবাহী রণতরী তৈরি করে ভারত আমেরিকা, ইউকে, রাশিয়া, চিন ও ফ্রান্সের পাশে নাম লেখাল। এ দিন আনুষ্ঠানিক সূচনার পর মোদী বলেন, ‘আজ এই ঐতিহাসিক মুহূর্তে শিপইয়ার্ডের সব ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক ও শ্রমিক যাঁরা এই স্বপ্ন সত্যি করতে পেরেছেন, তাঁদের অভিনন্দন জানাই।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত