নজরবন্দি ব্যুরোঃ প্রায় সাড়ে তিন বছর ধরে ১৫ ও ১৬ বছরের দুই কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত কর্নাটকের মাইসুরুর লিঙ্গায়েত ধর্মগুরু শিবমূর্তি। ঘটনা প্রকাশ্যে আসার পর শিবমূর্তিকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। যারপর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয় মাইসুরু শহর।
আরও পড়ুনঃ এবার বিগ বসে সলমনের অথিতি নুসরত! কি বললেন অভিনেত্রী সাংসদ?


এই ঘটনায় চাপে পরে গত কাল তাঁর বিরুদ্ধে লুক আউট নটিস জারি করা হয়। আর কাল গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয়। ধর্মগুরুর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে সতর্ক করে দেওয়া হয়েছিল দেশের প্রতিটি বিমানবন্দর এবং নৌ বন্দরে।

তিনি ছাড়াও এই মামলায় অভিযুক্ত আরও চারজন। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার চিত্রদুর্গার আদালতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। এদিন গ্রেপ্তারির পরে শিবমূর্তিকে চিত্রদুর্গার সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য।



মাইসুরু পুলিশের দায়ের করা অভিযোগ থেকে জানা যাচ্ছে, ওই দুই নির্যাতিতা কিশোরী মুরুঘা মঠ পরিচালিত স্কুলে পড়ত। ১৫ ও ১৬ বছরের ওই দুই কিশোরীকে প্রায় সাড়ে তিন বছর ধরে ধর্ষণ করেন শিবমূর্তি। পরে বেসরকারি এক সংস্থার সঙ্গে যোগাযোগ করে সমস্ত কথা খুলে বলে নির্যাতিতারা। এরপরই পুলিশে অভিযোগ দায়ের হয়।

অবশেষে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ধর্মগুরু শিবমূর্তি, চাঞ্চল্য কর্ণাটক জুড়ে
ইতিমধ্যে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছে ঐ দুই নির্যাতিতা। অপর দিকে এই ঘটনা নিয়ে স্থানীয় বিজেপি নেতা বিশ্বনাথ চিত্রদুর্গ জেলা প্রশাসন এবং পুলিশ সুপারের অবিলম্বে সাসপেনশনের দাবি জানান। কারণ তারা শিবমূর্তির বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ। এই বিষয়ে বিজেপি নেতা বিশ্বনাথ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকেও চিঠি লিখবেন বলে জানান।








