Omicron Symptoms: ওমিক্রনের মূল লক্ষণ গলা ব্যথা, তবে স্বাদ-গন্ধও হারিয়েছেন ১৩ শতাংশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুরু হয়েছে ২০১৯ থেকে, যার শেষ এখন হয়নি। কবে হবে কেউ জানেনও  না। ডেল্টা থেকে ওমিক্রন, আগমনের পর থেকেই একের পর এক রূপ বদল করেছে কোভিড। সঙ্গে বদলে গিয়েছে রোগের কিছু উপসর্গও। প্রথম রূপগুলির সংক্রমণে কোভিডের অন্যতম উপসর্গ ছিল গন্ধ ও স্বাদের অনুভূতি হারিয়ে ফেলা।

আরও পড়ুনঃ COVID-19 in India: বেড়েই চলেছে ওমিক্রনের দাপট, বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যাও

ইংল্যান্ডের স্বাস্থ্য দফতরের সমীক্ষা বলছে, ওমিক্রনের সংক্রমণে স্বাদ-গন্ধ লোপ পাওয়ার উপসর্গ বিশেষ দেখা যাচ্ছে না। ১৭৪৭৫৫ জন ওমিক্রন আক্রান্ত ও ৮৭৯৩০ জন ডেল্টা আক্রান্ত রোগীর উপরে এই সমীক্ষা করেছে ব্রিটেনের স্বাস্থ্য দফতর। এই গবেষণা অনুসারে, ওমিক্রন আক্রান্ত রোগীদের মধ্যে শতকরা ১৩ জন হারিয়েছেন স্বাদ ও গন্ধের অনুভূতি। কিন্তু গলা ব্যথা অনুভব করছেন প্রায় ৫৪ শতাংশ রোগী।

ওমিক্রনের মূল লক্ষণ গলা ব্যথা, তবে স্বাদ-গন্ধও হারিয়েছেন ১৩ শতাংশ

ওমিক্রনের মূল লক্ষণ গলা ব্যথা, তবে স্বাদ-গন্ধও হারিয়েছেন ১৩ শতাংশ
ওমিক্রনের মূল লক্ষণ গলা ব্যথা, তবে স্বাদ-গন্ধও হারিয়েছেন ১৩ শতাংশ

অপর দিকে ডেল্টা আক্রান্ত রোগীদের মধ্যে ৩৪ শতাংশ রোগীর ক্ষেত্রে দেখা গিয়েছে গলা ব্যথা ও স্বাদ গন্ধ হারানোর উপসর্গ। এই উপসর্গগুলি ছাড়াও নাক থেকে জল পড়া, জ্বর, কাশি বা ক্লান্তির মতো উপসর্গগুলি তো রয়েছেই। সব মিলিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ, স্বাদ-গন্ধের অনুভূতি হারানোর অপেক্ষা না করে গলা ব্যথা হলেই কোভিড পরীক্ষা করিয়ে নেওয়া বাঞ্চনীয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন