ওমিক্রনের সংক্রমণ করোনা অতিমারি শেষ করতে সাহায্য করবে! জানালেন ICMR এর শীর্ষকর্তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশ জুড়ে চলছে করোনার তৃতীয় ওয়েব। সারা দেশে বাড়ছে করোনা প্রায় ৩ গুণ হারে। এই অবস্থায় দেশের বিভিন্ন রাজ্যে চলছে করোনাবিধি এবার কোথাও নাইট কার্ফু। কারন করোনার নতুন স্টেন ‘ওমিক্রন’ সাঙ্ঘাতিক রকমের সংক্রমণ ছড়াতে পারে।

আরও পড়ুনঃ করোনার জের, স্থগিত হয়ে গেল রঞ্জি ট্রফি

এই অবস্থায় মানুষ যখন আতঙ্কিত তখনি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর এক শীর্ষকর্তা দেশবাসীকে শোনালেন আশার কথা। ICMR-এর ডাক্তার সমীরণ পান্ডা জানালেন আগামী ৩ মাসের মধ্যেই মধ্যেই কমতে শুরু করবে করোনার এই ভয়াবহতা। এক সাংবাদিক সম্মেলনে সমীরণ পান্ডা বলেন,

‘‘কম উপসর্গযুক্ত ওমিক্রনের সংক্রমণ করোনা অতিমারি শেষ করতে সাহায্য করতে পারে। ওমিক্রন নিজেই কোভিডের টিকা হিসেবে কাজ করতে পারে। যত বেশি সংখ্যক লোক সংক্রমিত হচ্ছেন, সংক্রমণ তত কম গুরুতর হচ্ছে। টিকা ওমিক্রন সংক্রমণের তীব্রতা কমাতে সক্ষম। তবে, বয়স্কদের উপর এটি কী প্রভাব ফেলবে তা আমরা জানি না। তাই আমাদের সতর্ক হওয়া উচিত।’’

ওমিক্রনের সংক্রমণ করোনা অতিমারি শেষ করতে সাহায্য করবে! জানালেন ICMR এর শীর্ষকর্তা

সমীরণ বাবুর আরও দাবি, ‘‘কোভিডের রেখচিত্র আগামী তিন মাসেই কমতে পারে। আর তার জন্য চারটি জিনিস মেনে চলতে হবে। টিকাকরণে পিছিয়ে থাকা রাজ্যগুলিকে টিকার সংখ্যা বাড়াতে হবে, জনগণকে ভিড় এড়িয়ে চলতে হবে, অপ্রয়োজনীয় কারণে বাইরে বেরনো বন্ধ করতে হবে এবং টিকা নেওয়ার পাশাপাশি মাস্কের ব্যবহার বজায় রাখতে হবে।’’ তাঁর এই বক্তব্যকে সমর্থন করেছেন অনেক চিকিৎসক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত