Corona: ওমিক্রনের গ্রাসে ৭৮১, ৪৪ শতাংশ বাড়ল দেশের করোনা সংক্রমণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ওমিক্রনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৯,১৯৫। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৬,৩৫৮ জন। অর্থাৎ গতকালের তুলনায় দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪৪ শতাংশ। ওমিক্রনের গ্রাসে ৭৮১। যা নিয়ে চিন্তায় চিকিৎসকরা।

আরও পড়ুনঃ টানা ২৯ বছর পাক জেলে কাটিয়ে বাড়ি ফিরলেন কুলদীপ, শোনালেন ভয়ঙ্কর অত্যাচারের কথা।

এই মুহুর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৪৮,০৮,৮৮৬ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৭৭,০০২। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩০২ জনের। মোট মৃতের সংখ্যা ৪,৮০,৫৯২ জন।

দেশের মধ্যে সর্বাধিক ওমিক্রন আক্রান্তের সংখ্যা দিল্লিতে। রাজধানীতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২৩৮ জন। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্ত হয়েছেন ১৬৭। দুই রাজ্যেই অনেকটা বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। দিল্লীতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০০ এর কাছাকছি। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২০০০ এর কাছাকাছি।

অন্যান্য রাজ্যগুলির মধ্যে গুজরাতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৭৩ জন। কেরলে ওমিক্রন আক্রান্ত হয়েছেন ৬৫ জন। তেলেঙ্গানায় ৬২ এবং রাজস্থানে ৪৬। কর্ণাটক এবং তামিলনাড়ুতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৪। রাজ্যে ওমিক্রন আক্রান্ত হয়েছেন ১১ জন।

ওমিক্রনের গ্রাসে ৭৮১, বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা 

ওমিক্রনের গ্রাসে ৭৮১, বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা 
ওমিক্রনের গ্রাসে ৭৮১, বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা 

কীভাবে বুঝবেন? বিশেষজ্ঞদের দাবী, করোনার ভেরিয়েন্টের সঙ্গে বদলে যাচ্ছে উপসর্গ। নতুন উপসর্গের মধ্যে দেখা যাছে গলা ব্যাথা এবং গলার স্বর বদলে যাওয়া। ক্লান্তি, গাঁটে ব্যাথা, ঠান্ডা লাগা, শুকনো কাশি এবং মাথার যন্ত্রণা। তবে আগের মতো স্বাদ এবং গন্ধ চলে যাওয়ার মতো উপসর্গ এখন আর দেখা যাচ্ছে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত