টানা ২৯ বছর পাক জেলে কাটিয়ে বাড়ি ফিরলেন কুলদীপ, শোনালেন ভয়ঙ্কর অত্যাচারের কথা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এখনও বেঁচে রয়েছেন এটা ভাবতেই যেন অবাক লাগছে জম্মু ও কাশ্মীরের কাঠুয়ার বাসিন্দা কুলদীপ সিংয়ের। কারণ জীবনের ২৯টি বছর তাঁর কেটেছে পাকিস্তানের জেলে। দিনের পর দিন অমানুষিক অত্যাচার সহ্য করে শেষপর্যন্ত ঘরে ফিরেছেন কুলদীপ।

আরও পড়ুনঃ মিড ডে মিলে মরা টিকটিকি ! আশঙ্কাজনক অবস্থায় একাধিক পড়ুয়া

পরিবারের লোকজন তাঁরে দেখে খুশিতে লাফিয়ে উঠলেও জেল জীবনের কথা মনে পড়লে এখনও আঁত্কে ওঠেন কাঠুয়ার এই বাসিন্দা। ১৯৯২ সালে গ্রেফতারের পর তাঁর উপর তিন বছর ধরে নির্যাতন চালিয়েছিল পাকিস্তানি সংস্থাগুলি। তাঁকে গুপ্তচরবৃত্তির অভিযোগে একটি আদালতে হাজির করা হয়েছিল এবং পরে ২৫ বছরের কারাদণ্ডে পাঠানো হয়।

কঠুয়ার বিল্লাওয়ারের মাকওয়াল গ্রামের বাসিন্দা কুলদীপ। গ্রামবাসীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আতশবাজি পোড়ান এবং দেশের পাশাপাশি তাঁর জন্যেও স্লোগান তোলেন। সাংবাদিকদের সামনে কুলদীপ বলেন, “আমার সমস্ত বন্ধু, গ্রামবাসী এবং বিশেষ করে যুবকদের প্রতি আমার বার্তা হল ভুল পথ থেকে দূরে থাকুন। এটা ক্ষতি করতে পারে।

টানা ২৯ বছর পাক জেলে কাটিয়ে বাড়ি ফিরলেন কুলদীপ, শোনালেন ভয়ঙ্কর অত্যাচারের কথা।

কিন্তু, দেশের জন্য কোনও ত্যাগ স্বীকার করার ক্ষেত্রে কখনোই পিছপা হবেন না”। তিনি আরও বলেন, , ‘জম্মু ও কাশ্মীরের আরও ২ জন রয়েছেন কোট লাখপত জেলে। এছাড়াও ১০-১২ ভারতীয় সেখানকার মানসিক হাসপাতালে ভর্তি। কারণ তাদের উপরে পাক পুলিস যে অত্যাচার করেছে তাতে তারা আর স্বাভাবিক অবস্থায় নেই’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন