মিড ডে মিলে মরা টিকটিকি ! আশঙ্কাজনক অবস্থায় একাধিক পড়ুয়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিগত কয়েকমাস ধরেই মিড ডে মিল কে কেন্দ্র করে সরগরম গোটা দেশ। পচা ডিম থেকে শুরু করে পোকা ধরা চাল একাধিকবার এমন ঘটনার সাক্ষী থেকেছে দেশ। তবে এবার মরা টিকটিকি ! সেই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। কী করে এতটা অমনোযোগী হলেন মিড ডে মিল পরিষেবার সঙ্গে যুক্তরা, তা নিয়েই উঠেছে একাধিক প্রশ্ন।

আরও পড়ুনঃ ভারত-নেপাল সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা, গ্রেফতার চিনা নাগরিক

এবার এমনই এক ঘটনার সাক্ষী থাকল কর্ণাটকের হাভেরি জেলার ভেঙ্কটাপুরা টান্ডা গ্রামের এক সরকারি স্কুল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত সময় যখন পড়ুয়াদের দুপুরের খাবার পরিবেশন করা হচ্ছিল ঠিক সেইসময় এক পড়ুয়ার সম্বরে দেখা মেলে একটি টিকটিকি। তা দেখা মাত্রই রীতিমতো চিৎকার করে উঠে সকল কে সাবধান করে দেয় সে।

তবে এখানেই শেষ নয়, জানা গিয়েছে এর পরেই রীতিমতো বমি করা শুরু করে সে। তা দেখার পর থেকেই রীতিমতো অসুস্থ হয়ে পড়তে শুরু করে সেই স্কুলের অন্যান্য পড়ুয়ারা। এরপরেই সেখানকার রানিবেন্নুর নামের একটি সরকারি হাসপাতালে দ্রুত ভর্তি করা হয় সেখানকার সমস্ত অসুস্থ পড়ুয়াদের। তবে তাদের মোট ৮০ জনের মধ্যে ৭৮ জনকে প্রাথমিক চিকিৎসার পরে বাড়ি পাঠিয়ে দেওয়া হলেও এখনও পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন দুজন পড়ুয়া।

মিড ডে মিলে মরা টিকটিকি ! আশঙ্কাজনক অবস্থায় বহু পড়ুয়া

Centre increases mid-day meal allocation by meagre amount at WB govt's urging- Edexlive
মিড ডে মিলে মরা টিকটিকি ! আশঙ্কাজনক অবস্থায় একাধিক পড়ুয়া

তবে কিভাবে এতটা অমনোযোগী হলেন মিড ডে মিলের সঙ্গে যুক্ত কর্মীরা তা নিয়েই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। সেইসঙ্গে সেখানকার জেলা প্রশাসন স্তরেও জানানো হয়েছে কিভাবে এই ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত