বিজেপির গোষ্ঠী সংঘর্ষে জখম চারজন। মাথা ফাটল যুব নেতার।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপির গোষ্ঠী সংঘর্ষে জখম চারজন। আদি এবং নব্য বিজেপির ব্যাপক কোন্দল উত্তর ২৪ পরগনার অশোকনগরে। গেরুয়া ব্রিগেডের দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম হলেন চার জন বিজেপি কর্মী। অশোকনগরের বাসিন্দা তথা বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক বিজেপি নেতা অনিকেত দে এবং তাঁর অনুগামীদের ওপর হামলা চালায় বারাসাত সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার সভাপতি নীলরতন মিত্র ও তাঁর অনুগামীরা।

আরও পড়ুনঃ কোন ধরনের মাস্ক বেশি সুরক্ষিত? ভালভ মাক্স, ফেস সিল্ড নাকি ঘরে বানানো মাস্ক? জানুন

বিজেপির গোষ্ঠী সংঘর্ষে জখম চারজন। হামলায় চার জন বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন। সূত্রের খবর অশোকনগরের পরিচিত মুখ, বিজেপি-র যুবনেতা বছর ৩২ এর অনিকেত দে রাজ্য যুব মোর্চার এক্সিকিউটিভ সদস্য হিসেবেও বেশ কিছুদিন দায়িত্ব সামলেছেন। তাঁর সাথেই মূলত ওবিসি মোর্চার সভাপতি নীলরতন মিত্র।

সূত্রের খবর রবিবার সন্ধ্যে ৭টা নাগাত অশোকনগর আশ্রাফাবাদ এলাকায় একটি এটিএমের সামনে দাঁড়িয়ে কয়েকজন স্থানীয় বিজেপি কর্মীর সাথে কথা বলছিলেন অনিকেত। আচমকাই সেখানে হামলা চালায় নীলরতন মিত্র-র দলবল। এই অকস্মাৎ হামলার জন্যে প্রস্তুত ছিলেন না অনিকেত। অভিযোগ, হামলাকারীদের হাতুড়ির আঘাতে মাথা ফাটে তাঁর। অনিকেত কে বাঁচাতে ছুটে আসেন কয়েকজন বিজেপি কর্মী।

তাঁদের ওপরেও চড়াও হয় নীলরতনের বাহিনী। আহত হন আরও চার জন বিজেপি কর্মী। স্থানীয় সূত্রে খবর হাতুড়ির আঘাতে লুটিয়ে পড়েন বিজেপি নেতা অনিকেত। পরে হামলাকারীদের কাছ থেকে উদ্ধার করে স্থানীয় হাবড়া হাসপাতালে নিয়ে গেলে তাঁর মাথায় ৭ টি সেলাই পড়ে। পাশাপাশি আহত চারজনের ও চিকিতসা হয় সেখানে।

এরপর অশোকনগর থানায় হামলাকারী বেশ কয়েকজনের নাম সহ লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিজেপি নেতা অনিকেত দে জানিয়েছেন, দলে সমাজবিরোধীরা ঢুকতে শুরু করেছে লোকসভা ভোটের আগে থেকে। এদের কার্যকলাপে বাঁধা দিলেই নেমে আসছে আক্রমণ। অন্য গোষ্ঠীর তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর