নজরবন্দি ব্যুরো: কোন ধরনের মাস্কে বেশি সুরক্ষিত আপনি? করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আনা যায়নি। করোনা সমস্যার কিছুটা হলেও সমাধান মাস্ক ব্যবহার। প্রথম থেকেই করোনা সমস্যা রুখতে মাস্ক ব্যবহারের বিষয়টি জোর দেওয়া হচ্ছে। মাস্ক কোভিড -১৯ এর সংক্রমণকে প্রাথমিকভাবে প্রতিরোধ করছে ,তার প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা।
আরও পড়ুনঃ মাত্র ২৫ টাকা এন-৯৫ মাস্ক, নতুন সুবিধা নিয়ে হাজির ভারতীয় ডাকবিভাগ।
মাস্ক এর ব্যবহার কিছুটা হলেও আটকাচ্ছে এই করোনা ভাইরাস। কিন্তু কতটা আটকাচ্ছে সেই বিষয়ে ম্যানকুইনের উপর পরীক্ষা-নিরীক্ষা করেন ফ্লোরীদা আটলান্টিক ইউনিভার্সিটির গবেষকরা। যেখানে পরীক্ষা করা হয় এটি। কৃত্রিমভাবে হাঁচি দিয়ে দেখা হয় লেজারের মাধ্যমে।
কিভাবে বাতাসে নিক্ষিপ্ত হচ্ছে সেই বায়ুবাহিত প্লাটিকাল গুলি। ‘ফিজিকস অফ ফ্লুডিয়’ জার্নালে প্রকাশিত হয়েছে এই পরীক্ষার্থীর ফলাফল।এখন প্রশ্ন হল কোন ধরনের মাস্ক বেশি সুরক্ষিত। বাজারে প্রধানত চার ধরনের মাস্ক পাওয়া যাচ্ছে, ভালভ লাগানো মাস্ক , ফেস সিল্ড, মেডিকেল মাস্ক, ও ঘরে বানানো মাস্ক।
কোন ধরনের মাস্কে বেশি সুরক্ষিত আপনি? বিশেষজ্ঞদের মতে ভালভ লাগানো মাস্ক, ঘরে বানানো মাস্ক ,ও মেডিকেলমাস্ক সুরক্ষিত হলেও শুধুমাত্র মুখ ঢাকা থাকছে এই মাস্ক এর দ্বারা। কিন্তু অপর দিকে ফ্রেশ সিল্ডঃ মুখের পুরোটা কভার করছে। নাক ও মুখের পাশাপাশি ফেস শিল্ডে সুরক্ষিত চোখ টিও। এর সঙ্গে মুখাবয়বে স্পর্শ্ব লাগবে না হাতের। যার ফলে এটি ভাইরাসের বিরুদ্ধে লড়তে সাহায্য করবে এবং অনেকটা নিরাপদ এই ফেস শিল্ড।



