Siliguri: ‘দিদিই থাক’, শিলিগুড়ি কর্পোরেশনে তৃণমূলকে জেতাতে মরিয়া আদি বিজেপি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অটলবিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবাণী, তপন শিকদারদের ছবি দিয়ে অসংখ্য ব্যানারে ছেয়ে গেল শিলিগুড়ি। ব্যানারে ছবির পাশাপাশি লেখা হয়েছে শ্লোগান। আদি বিজেপির ব্যানারে লেখা রয়েছে, “পুরনো বিজেপি দিচ্ছে ডাক, এবার শিলিগুড়িতে দিদিই থাক।” একই সঙ্গে লেখা হয়েছে, ‘গদ্দার হঠাও, বিজেপি বাঁচাও’। শিলিগুড়ি শহর জুড়ে এই ব্যানার পড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

আরও পড়ুনঃ BJP-তে দমবন্ধ হয়ে আসছে শুভেন্দুর, ফিরবেন তৃণমূলে! বিস্ফোরক দাবি কুণালের

সাত সকালে ঘুম থেকে উঠে এমন স্লোগানে ভরা পোস্টার ব্যান্যারে ছয়লাপ শহর দেখতে পেয়ে তাজ্জব শিলিগুড়ির বাসিন্দারা। আগামী ১২ই ফ্রেব্রয়ারি শিলিগুড়ি পুরসভা নির্বাচন। ঠিক তার আগেই শহরজুড়ে পোস্টার, পুরনো বিজেপি দিচ্ছে ডাক, এবার শিলিগুড়িতে দিদি থাক। কারা পোস্টার লাগলো তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও পোস্টার দেখেই বোঝা যাচ্ছে যে পুরনো বিজেপি অর্থাৎ প্রথম দিন থেকে যারা বিজেপি করে তারাই হয়তো একত্রিত হয়ে এটা লাগিয়েছে।

siliguri

উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে একদা সিপিআইএম নেতা অশোক ভট্টচার্য্যের ডান হাত বলে পরিচিত শংকর ঘোষ সিপিআইএম ছেড়ে বিজেপি তে যোগ দিয়েই দলের টিকিট পান এবং জয়ী হন। বিজেপির পুরনো কর্মীদের অভিযোগ এবারের পুরভোটে সেই শঙ্করই নাকি দলের অন্দরে ছড়ি ঘোড়াচ্ছে তার দলবল নিয়ে। এই নিয়ে দলের অন্দরে বেশ কিছুদিন ধরেই নাকি চলছিল বেশ ক্ষোভ বিক্ষোভ। হয়তো আজ এই পোস্টার তারই প্রতিফলন।

শিলিগুড়ি কর্পোরেশনে তৃণমূলকে জেতাতে মরিয়া আদি বিজেপি

শিলিগুড়ি কর্পোরেশনে তৃণমূলকে জেতাতে মরিয়া আদি বিজেপি
শিলিগুড়ি কর্পোরেশনে তৃণমূলকে জেতাতে মরিয়া আদি বিজেপি

প্রার্থী তালিকা নিয়ে শাসক শিবিরের মতোই বিজেপি-তেও তীব্র অসন্তোষ ছড়িয়েছে। শিলিগুড়ি জুড়ে পুরনো বিজেপি-র নামে এই ব্যানারকে কেন্দ্র করে বেজায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। তার উপরে এই মুহূর্তে পুরভোটের প্রচারে শিলিগুড়িতেই রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সাংসদ অর্জুন সিং। তবে তাঁদের মিটিং মিছিলেও জমায়েতের সংখ্যা খুবই নগণ্য। সব মিলিয়ে পুরসভা নির্বাচনের আগে চরম চাপে পড়েছে গেরুয়া বাহিনী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন