আজ শুরু ওয়ানডে সিরিজ,অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হাড্ডাহাড্ডি লড়াই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: টেস্টের যুদ্ধ শেষ। ভারত সিরিজ জিতেছে ২-১এ। আজ ওয়ানডে সিরিজে নামছে দুই দল। টেস্টের ব্যর্থতা ভুলতে অস্ট্রেলিয়া একদিনের সিরিজ জিততে মরিয়া থাকবে। তাছাড়া সামনেই ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ।

আরও পড়ুনঃ কোচের ভূমিকায় ক্রিকেট মাঠে মহারাজ, বলছেন এই ভালো আছি

সেই দিকে লক্ষ্য রেখে দুই দলই নিজেদের যাচাই করে নেওয়ার সুযোগ পাচ্ছে এই সিরিজে। ভারতীয় দলের একাধিক তারকা চোটে ভুগছেন। ক্যাপ্টেন রোহিতও থাকছেন না পারিবারিক কারণে। দেখে নেয়া যাক, প্ৰথম ওয়ানডেতে ভারতের একাদশ কেমন হতে পারে:

2
আজ শুরু ওয়ানডে সিরিজ,অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হাড্ডাহাড্ডি লড়াই

শ্রেয়স আইয়ারের জায়গায় জাদেজা:
ব্যাক ইনজুরির জন্য শ্রেয়স আইয়ার চলতি ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। শ্রেয়সের জায়গায় দলে আসছেন রবীন্দ্র জাদেজা। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজে ছিলেন না রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে দুর্ধর্ষ কামব্যাক করেছেন।
শেষ হওয়া বর্ডার গাভাসকার সিরিজে জাদেজা যুগ্ম সর্বোচ্চ উইকেট শিকারি । চার টেস্টে নিয়েছেন ২২টি উইকেট। সামনেই ওয়ানডে বিশ্বকাপ। তাই তারকা অলরাউন্ডারকে যতটা সম্ভব তৈরি রাখতে চায় টিম ম্যানেজমেন্ট।

3 12
আজ শুরু ওয়ানডে সিরিজ,অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হাড্ডাহাড্ডি লড়াই

পেস আক্রমণের নেতৃত্বে শামি-সিরাজ:
চোট থাকার জন্য দীর্ঘদিন যশপ্রীত বুমরা দলে নেই। বুমরার চোট শামি-সিরাজের ওপর অতিরিক্ত দায়িত্ব এসে পড়েছে। দুজনে চলতি বছরে একসঙ্গে পাঁচটি ওয়ানডে খেলেছেন। এর মধ্যে দুজনে ২২টি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন দুজনে।

অপরদিকে, চোট সারিয়ে হার্দিক পান্ডে রীতিমতো তৈরি। তিনিও নিয়মিত বোলিং করে চলেছেন। হার্দিক খেলায় একাদশে বেশি করে স্পিনার খেলানোর সুযোগ থাকছে ভারতের কাছে। অলরাউন্ডার হিসাবে শার্দুল ঠাকুরের মতো যেমন অপশন রয়েছে, তেমনই স্পিনার অলরাউন্ডার হিসাবে ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবরা জাদেজার সঙ্গে খেলতে পারেন প্ৰথম একাদশে।

1
আজ শুরু ওয়ানডে সিরিজ,অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হাড্ডাহাড্ডি লড়াই

রোহিতের জায়গায় ওপেনার ঈশান কিষান:
রোহিত প্ৰথম ম্যাচে না খেলায় শুভমান গিলের সঙ্গে ঈশান কিষানের ওপেনার হিসেবে খেলা প্রায় পাকা।

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:
শুভমান গিল, ঈশান কিষান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।

আজ শুরু ওয়ানডে সিরিজ,অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হাড্ডাহাড্ডি লড়াই

অস্ট্রেলিয়া সম্ভাব্য প্ৰথম একাদশ:
ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন, আলেক্স ক্যারে, আস্টন আগার, মিচেল স্টার্ক, আডাম জাম্পা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত