‘নাড্ডার সভা গড়ের মাঠ,’ টুইটারে সভার ছবি পোস্ট করে বিজেপি কে কটাক্ষ নুসরতের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘নাড্ডার সভা গড়ের মাঠ,’ বঙ্গে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। আর থিক সেই কারম্নেই দিল্লীর সর্ব ভারতীয় নেতাদের আনাগোনা বঙ্গে বেড়েই চলেছে। এই আনাগোনা দিন দিন আরও যে বারবে তা বলার অপেক্ষা রাখে না। প্রধামন্ত্রী, স্বরাষত্মন্ত্রী সহ বিজেপির অন্যান্য সর্ব ভারতীয় নেতারা বাংলায়ভোট পূর্ব রাজনৈতিক ময়দানে নেমে পড়েছেন।

আরও পড়ুনঃ আর ক’মাসেই খোদ মুখ্যমন্ত্রীও বলবেন ‘জয় শ্রী রাম’! বঙ্গসফরে দাবী শাহের।

তাঁদের সংঙ্গে সরাসরি প্রতিদ্বন্দিতায় আছে বাংলার বর্তমান শাষকদল তৃণমুল কংগ্রেস। ভো্টের দিনক্ষণ ঠিক হওয়ার অনেক আগে থেকেই বঙ্গ রাজনীতিতে ভোটের রাজনীতি শুরু করেছে সব দলই। পরিবর্তন যাত্রার প্রতীক হিসেবে এই ভোটে বিজেপি রাজ্যের বিভিন জায়গাতে রথ যাত্রা শুরু করেছে।

আর এই উপলক্ষে দুদিন আগেই বাংলায় পদ্ম ফোটানোর জন্য তৃণমুলের ডাকসাইড নেতা অনুব্রত মণ্ডলের গড় বীরভূম। নাড্ডা সেখানে সভাও করেন। আর এই সভা নিয়েই এবার কটাক্ষ ছুঁড়ে দিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান।

‘নাড্ডার সভা গড়ের মাঠ,’ তিনি নাড্ডার এই সভার কিছু ফাঁকা মাঠের ছবি পোস্ট করে বলেন নাড্ডার সভা নাকি গড়ের মাঠ। বসিরহাটের সাংসদ আরও বলেন “ খালি চেয়ার আর গড়ের মাঠ দেখে ভালো লাগছে যে নাড্ডাজি তার বঙ্গ সফরে একদম উপযুক্ত সংবর্ধনা পেয়েছেন। বাংলার মানুষ আপনাদের জুমলা রাওনীতিকে প্রত্যাখ্যান করবে।”  

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর