নজরবন্দি ব্যুরো: আর ক’মাসেই খোদ মুখ্যমন্ত্রীও বলবেন ‘জয় শ্রী রাম’! আজ সেরকমই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ্। দফায় দফায় বাংলায় আসছেন শাহ্। ঠাসা কর্মসুচীতে রাজ্য জুড়ে অভিযান চালাচ্ছে বিজেপি। আজ শাহ্ আসার আগেই বিক্ষোভ গ্রেটার কোচবিহারে। স্থানীয়দের অভিযোগ, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দলের তরফে দেওয়া হয়েছিল তা পালন কেন? এই অভিযোগ নিয়ে পোস্টার পরে গোটা কোচবিহার শহর জুড়ে। এদিন কোচবিহার রাসমেলার মাঠ থেকে পরিবর্তন যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত। নির্বাচনের আগে রাজ্য জুড়ে এই পরিবর্তন যাত্রার সূচনা কেন করা হচ্ছে এদিনের সভা থেকে তারই ব্যাখ্যাদেন অমিত শাহ।
আরও পড়ুনঃ মুদ্দা ‘সোনার বাংলা’য় ভরসা মমতা! তৃণমূলে যোগ বীরভুমের যুব মোর্চার নেতা অনিন্দ্য সিংহের।


তিনি বলেন, “এই দেশে মশা-মাছিও ঢুকতে পারবে না, তাহলে মানুষতো কোন ছাড়। রাজ্যের এই ধারা বদলাতেই পরিবর্তন যাত্রা বলে জানান শাহ।” তিনি বলেন, দেশের আধা সামরিক বাহিনীতে তৈরী হয়েছে নারায়ণী সেনা ব্যাটেলিয়ান। উত্তরবঙ্গের সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, কৃষদের অ্যাকাউন্টে কেনো টাকা আসবে না? তিনি ঘোষণা করেন, উত্তরবঙ্গে ২৫০ কোটি টাকা খরচ করে পঞ্চানন বর্মার মূর্তি তৈরি করা হবে। ৫০০ কোটি খরচ করে রাজবংশী সংস্কৃতি কেন্দ্র তৈরি করা হবে বলেও জানান তিনি।
পাশাপাশি এই এলাকাকে অল ইন্ডিয়া টুরিস্ট সার্কিটে যুক্ত করা হবে বলেও ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আসন্ন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করবে বাংলার মানুষ। মমতা ভয় পেয়েছেন তাই ভাবছেন কোথা থেকে নির্বাচনে লড়বেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শাহ বলেন, জয় শ্রীরাম স্লোগান শুনে কেনও রাগ করেন মমতা? বাংলায় জয় শ্রীরাম না বলে কি পাকিস্তানে বলা হবে? তিনি বলেন, এখানে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি নির্বাচন শেষ হতে না হতেই মমতা জয় শ্রীরাম বলবেন। রাজ্যে ক্ষমতায় আসার ১ সপ্তাহের মধ্যেই আয়ুষ্মান ভারত কার্যকর করা হবে বলে জানান অমিত শাহ। এদিন কোচবিহার রাসমেলা থেকে পরিবর্তন যাত্রার সূচনা করার পরই মদনমোহন মন্দিরে পুজো দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।







