মুদ্দা ‘সোনার বাংলা’য় ভরসা মমতা! তৃণমূলে যোগ বীরভুমের যুব মোর্চার নেতা অনিন্দ্য সিংহের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুদ্দা ‘সোনার বাংলা’য় ভরসা মমতা! দলবদলের তালিকা শেষ হচ্ছেনা বাংলায়। যেভাবে ‘দলে থেকে কাজ করতে না পারা’র কথা বলে শাসক দল থেকে দলে দলে নেতা নেত্রীরা যোগ দিচ্ছিলেন বিজেপিতে। ঠিক তার উল্টো ঘটনাও বেশ পাল্লা দিয়ে চলছে বাংলায়। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার সময় নেতামন্ত্রীদের লক্ষ্য ছিল বিজেপির হাত ধরে ‘সোনার বাংলা’ গড়বেন। এবার ‘সোনার বাংলা’ গড়তে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন একাধিক বিজেপির দলীয় কর্মীরা। বুধবার বীরভূমে অনুব্রত মন্ডলের হাত ধরে বিজেপিতে থেকে তৃণমূলে যোগ দিলেন যুব মোর্চার নেতা সহ একাধিক কর্মী।

আরও পড়ুনঃ জোটের জন্য আব্বাস সিদ্দিকির গড়ে মান্নান, কিন্তু ফিরতে হল খালি হাতেই

কয়েকদিন আগেই বীরভূমে যুব মোর্চার গোষ্ঠীর সংঘর্ষের কথা প্রকাশ্যে এসেছিল। এমনিতেই বিজেপিতে তৃণমূলের একাধিক নেতা কর্মী যগদানের পর থেকেই বিজেপির মধ্যে শুরু হয়েছে আদি-নব্যের লড়াই। বিজেপির পুরনো কর্মীরা হথাত করে আসা তৃণমূল নেতাদের ছড়ি ঘোরানো পচ্ছন্দ করছিলেন না। আর এসবের ফলে রাজ্যের অনেক জায়গায় বিজপি থেকে নেতা কর্মীরা যোগ দিচ্ছিলেন তৃণমূলে। এবার সেই তালিকায় নাম উঠে আসলো বীরভুমের  যুব মোর্চার নেতা অনিন্দ্য সিংহের।বুধবার  সিউড়ি বিধানসভার পুরন্দপুরের একটি জনসভায় তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

মুদ্দা ‘সোনার বাংলা’য় ভরসা মমতা! বিজেপি ছেড়ে নির্বাচনের আগে তৃণমূলে যোগদান প্রসঙ্গে যখন অনেকে মনে করছিলেন বিজেপির গোষ্ঠী দ্বন্দর প্রসঙ্গ। তখনই সেকথা কে সম্পুর্ণ উড়িয়ে অনিন্দ্য জানান, বহু বছর ধরে বাংলায় বিজেপি করছেন তিনি। কিন্তু এই মুহুর্তে বাংলায় বিজপির অবস্থান এবং কার্যকলাপ হতাশ করছে তাঁকে। বিজেপি নয় বরং বংলাকে ‘সোনার বাংলা’য় পরিনত করতে পারেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং বীরভুমের ‘লৌহমানব’ অনুব্রতর অনুপ্রেরণায় চলবেন বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। ভোটের আগে ‘সোনার বাংলা’ মুদ্দা করে নেতা মন্ত্রীদের এহেন দলবদল ভাবাচ্ছে রাজ্যবাসীকে। আসলে ‘সোনার বাংলা’ তাহলে গরবে কোন দল?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত