জোটের জন্য আব্বাস সিদ্দিকির গড়ে মান্নান, কিন্তু ফিরতে হল খালি হাতেই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জোটের জন্য আব্বাস সিদ্দিকির গড়ে মান্নান, কিন্তু ফুরফুরা শরিফ থেকে এ যাত্রায় খালি হাতেই ফিরতে হল কংগ্রেস নেতা আব্দুল মান্নানকে। জোট নিয়ে কথা বালার জন্যই তিনি পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে দেখা করতেই গিয়েছিলেন তিনি। কিন্তু হলনা দেখা। আর সেটা নিয়ে কিছুটা বিরক্ত হয়েছেন কংগ্রেসের এই প্রবীণ নেতা। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গঠনের আগে থেকেই বাম-কংগ্রেসের সঙ্গে জোট করে বিধানসভা ভোট লড়ার প্রস্তাব দেন।

আরও পড়ুনঃ এখানে না বলে ‘জয় শ্রীরাম’ কি পাকিস্তানে গিয়ে বলবেন? ভোট বাংলায় বক্তা শাহ।

আব্বাসের এই প্রস্তাবের পরই জোট গঠনের পক্ষে সায় দেন তিনি। বুধবার ফুরফুরায় বৈঠক হওয়ার কথা ছিল দু’তরফের। কিন্তু ওইদিন ফুরফুরায় পৌঁছে মান্নান জানতে পারেন আব্বাস মেদিনীপুরে গিয়েছেন। ফলে জোট নিয়ে কথা বলা হলনা তাঁর। তবে তাঁর পরিবর্তে মান্নানের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাত্‍ হয় আইএসএফ-এর চেয়ারম্যান তথা আব্বাসের ভাই নৌশাদ সিদ্দিকি।

উল্লেখ্য  রাজ্যে বিজেপির অগ্রাসন ঠেকাতে সমস্ত বিরোধী দলকে একজোট হওয়ার ডাক দিয়েছিলেন সিদ্দিকী। তবে শাসকদলের সারা না মিললেও বাম-কংগ্রেসের তরফে ইতিবাচক সাই ছিল আগে থেকেই। আর এবিষয়ে কংগ্রেসের তরফে দায়িত্ব দেওয়া হয় আবদুল মান্নানকে আর বামেদের তরফে মহম্মদ সেলিমকে। তবে এই জোট আলোচনায়  বাধা হয়ে দাঁড়িয়েছিল কমপক্ষে ৫০টি আসনের দাবী।

জোটের জন্য আব্বাস সিদ্দিকির গড়ে মান্নান, এই নিয়ে এক দফা আলোচনাও হয়েছিল দু তরফে। আর তারই পরবর্তী আলোচনার জন্য পিরজাদার কাছে গিয়েছিলেন কং নেতা আব্দুল মান্নান। কিন্তু সেই আলোচনা হল না। তবে মান্ননা সাহেব  আশা ছাড়ছেন না এখনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর