প্রিয় সন্তানকে হারালেন Nusrat Jahan, দুদিন আগেও স্টোরি দিয়েছিলেন ইনস্টাতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রবিবার ছুটির দিনে বিষাদের হাওয়া টলিউড অভিনেত্রী নুসরত জাহানের বাড়িতে। সারা বাড়িতে হেসে খেলে বেড়াত যে ছানাসে আর নেই। ভারাক্রান্ত অভিনেত্রী। যশ-নুসরত তাঁদের প্রিয় পোষ্য হ্যাপিকে হারিয়েছেন। অবসর সময় পেলেই হ্যাপির সঙ্গে সময় কাটাতেন। এখন হ্যাপি নেই। মন ভালো নেই তারকা জুটির। আদুরে ছেলের সঙ্গে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নুসরত।

আরও পড়ুন: প্রাক্তন প্রেমিককে অপমান করলেন অঙ্কিতা! রেগে আগুন সুশান্ত অনুরাগীরা

নুসরত তাঁর সন্তানসম পোষ্যর চলে যাওয়া মেনে নিতে পারছেন না। সোশ্যাল মিডিয়ায় হ্যাপির ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “আমাদের বাড়িতে একজনের অনুপস্থিতি অনুভব করছি। এই আঘাত থেকে বেরিয়ে আসতে সময় এবং শক্তি লাগবে। আমাদের একটা অংশ সঙ্গে নিয়ে চলে গিয়েছো। অন্যপারে আমাদের আবার দেখা হবে। তোমাকে খুব ভালোবাসি।” নুসরতের ওই পোস্টে হ্যাপির সঙ্গে তাঁর এবং যশের ছবি সন্তানের কাছে থাকার আনন্দ বুঝিয়ে দিচ্ছে। কমেন্টে অভিনেত্রীর অনুরাগীরা শোকপ্রকাশ করেছেন।

প্রিয় সন্তানকে হারালেন Nusrat Jahan, শেয়ার করলেন ছবি

নুসরত আরও লিখেছেন, “যারা আমাদের ছেড়ে চলে যায়, তারা প্রতিদিন নীরবেই আমাদের পাশে হাটে। এখনও ভালবাসি। এখনও তোমাকে মনে পড়ে। তুমি আমাদের সব সময়কার প্রিয়। আমাদের আদরের ছেলে। মা-বাবা অপেক্ষা করবে যতদিন না ওপারে দেখা হয়।”

প্রিয় সন্তানকে হারালেন Nusrat Jahan, শেয়ার করলেন ছবি
প্রিয় সন্তানকে হারালেন Nusrat Jahan, শেয়ার করলেন ছবি

নুসরত জাহান এবং যশ দাশগুপ্তর বাড়িতে দুটি পোষ্য- হ্যাপি এবং ব্রুয়াস। সম্প্রতি অভিনেত্রীর ইনস্টা স্টোরিতে তাদের দেখা গিয়েছিল। কয়েকদিন যেতে না যেতেই দুঃসংবাদ। উল্লেখ্য, গর্ভাবস্থার সময় থেকেই হ্যাপি এবং ব্রুয়াসের সঙ্গে ভাব জমে নুসরতের। একাধিকবার দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। নুসরতের ছেলে ঈশানের সঙ্গেও খেলা করতে ভালোবাসত পোষ্যরা। তবে একজনের অনুপস্থিতিতে মন ভেঙেছে যশ-নুসরতের।

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

 

প্রিয় সন্তানকে হারালেন Nusrat Jahan, শেয়ার করলেন ছবি

প্রিয় সন্তানকে হারালেন Nusrat Jahan, শেয়ার করলেন ছবি
প্রিয় সন্তানকে হারালেন Nusrat Jahan, শেয়ার করলেন ছবি

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত