আমার সন্তান দুই ধর্ম থেকেই শিক্ষা নেবে, অভিভাবক হিসেবে আমরা খুবই উদারমনস্ক, অকপট নুসরত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০১৯ সালে তুরস্কে উড়ে গিয়ে ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন নুসরত। বছর ঘুরতে না ঘুরতেই সেই সম্পর্কে ভাঙন। গত বছরই আলিপুর আদালত রায় দিয়ে জানিয়েছে, নুসরত ও নিখিলের এই তুরস্কের বিয়ে বৈধ নয়! এরই মাঝে ২০২১ সালের আগস্ট মাসে জন্ম হয় নুসরতপুত্র ঈশানের। কিন্তু এই পুত্র সন্তানের বাবা কে এই নিয়ে গুঞ্জন শুরু হয় রাজ্যজুড়ে।

আরও পড়ুনঃ হাসপাতালে ভর্তি সুনীল গ্রোভার, হার্ট সার্জারির সম্ভাবনা

এই সন্তানের বাবা আমি নয় বলে মন্তব্য করেন নিখিল জৈন। এর পরেই সামনে আসে অভিনেতা যশ এর নাম। তার কিছুদিন আগে থেকেই কানাঘুষো চলছিল নুসরাত এর সঙ্গে প্রেম করছেন যশ। কিন্তু এই সন্তানের বাবা নিয়ে যখন টলিউড থেকে রাজ্য রাজনীতি তোলপাড় তখনও কিন্তু মুখ খোলেননি নুসরত। অবশেষে জানা গিয়েছে ঈশান যশেরই পুত্র। এই নিয়ে যে গুঞ্জন তা কিন্তু প্রায় থেমে গিয়েছিল টলিপাড়ায়।

অভিভাবক হিসেবে আমরা খুবই উদারমনস্ক, অকপট নুসরত
অভিভাবক হিসেবে আমরা খুবই উদারমনস্ক, অকপট নুসরত

কিন্তু ফের একবার এই ইস্যু নিয়ে খবরে এলেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। এক সর্বভারতীয় চ্যানেলের সাক্ষাত্কার দিতে গিয়ে ঈশান প্রসঙ্গ সামনে আসে। নুসরতের সেখানে প্রশ্ন করা হয় যশ হিন্দু আপনি মুসলিম আপনার সন্তান কোন পরিচয় বেড়ে উঠবে? এই প্রশ্নের উত্তরে নুসরাতের স্পষ্ট জবাব, ”একজন ভাল মানুষের মতোই বেড়ে উঠবে ঈশান।

আমার সন্তান দুই ধর্ম থেকেই শিক্ষা নেবে, অভিভাবক হিসেবে আমরা খুবই উদারমনস্ক, অকপট নুসরত

অভিভাবক হিসেবে আমরা খুবই উদারমনস্ক, অকপট নুসরত
অকপট নুসরত

আমার সন্তান দুই ধর্ম থেকেই শিক্ষা নেবে। অভিভাবক হিসেবে আমরা দু’ জনেই খুবই উদারমনস্ক। আমাদের বাড়িতে দিওয়ালি, দুর্গাপুজো, ঈদ, ক্রিসমাস পালন করা হয়। আমার মনে হয় ঈশানের সামনে আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষ ভারতের উদাহরণ তুলে ধরতে পারব। ঈশান ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের আদর্শ নাগরিক হিসেবে বড় হবে, এটাই আমার বিশ্বাস।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত