নজরবন্দি ব্যুরোঃ সাধারনত কমেডিয়ান হিসেবেই সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন সুনীল গ্রোভার। পাশাপাশি তার অভিনীত নারীচরিত্র রিঙ্কু ও গুটঠি রীতিমতো জনপ্রিয় দর্শকদের মধ্যে। তবে বর্তমানে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এই তারকা। জানা গিয়েছে, পরিস্থিতি বুঝে হার্ট সার্জারির কথা ভাবা হচ্ছে চিকিৎসকদের তরফ থেকে।


বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, মূলত বুকে প্রচণ্ড বুকে ব্যথা হওয়ার কারণেই হাসপাতালে ভর্তি সুনীল গ্রোভার। উল্লেখ্য, গত মাসের ২৭ তারিখ বোম্বের এক বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করা হয় এই জনপ্রিয় তারকার। সেই অপারেশনের পর ভালোই ছিলেন তিনি।
হাসপাতালে ভর্তি সুনীল গ্রোভার, অস্ত্রপ্রচারের ভাবনা হাসপাতালের তরফে

কিন্তু আচমকাই আজ একটি ওয়েব সিরিজের শ্যুটিং চলাকালীন প্রচণ্ড পরিমানে বুকে ব্যথা শুরু হয় সুনীল গ্রোভারের। যারফলে তড়িঘড়ি করে দেশের বানিজ্য নগরীর এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বর্তমানে হৃদযন্ত্রে অপারেশনের কথা ভাবা হচ্ছে সেই হাসপাতালের চিকিৎসকদের তরফ থেকে। নেন। হার্ট সার্জারির পর অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে।







