নজরবন্দি ব্যুরোঃ গরমকালে কম-বেশি সকলেরই নজর যায় ঠাণ্ডার দিকে। মাজা হোক কিংবা পেপসি-কোকাকোলা কমবেশি পান করে থাকেন প্রত্যেকেই। আবার অনেকেরই পছন্দ ফলের রস কিংবা সফট ড্রিঙ্কস। তবে সবসময় দোকানের ভরসা নয় এবার বাড়িতেই বানিয়ে ফেলুন আমপান্না। রইল রেসিপি।
আরও পড়ুনঃ Pingla: ধর্ষণ না কি ধর্ষণের চেষ্টা? পিংলার ঘটনায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য


তবে কী কী লাগবে এটি বানাতে? প্রথমে দোকান থেকে প্রয়োজন মতো কাঁচা আম কিনে রাখতে হবে। এরপর প্রয়োজন মতো চিনি, কালো নুন। এরসঙ্গে ভাজা জিরা গুঁড়া ও এক গোছা পুদিনা পাতা কিনে রাখতে হবে। এরপরে গোলমরিচ ও মরিচের গুঁড়ো কে সঙ্গে রাখতে হবে।
কীভাবে বানাবেন এটি? প্রথমে আমের খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নিতে হবে। তারপরে একটি প্যানে বীজের সাথে এগুলিকে রাখতে হবে। এরপরে লবন, চিনি, জিড়ের গুঁড়ো, গোলমরিচ গুড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। প্রয়োজনে গোটা মিশ্রণটি কে মিনিট ২৫ ফুটিয়ে নিতে হবে। এরপর মিশ্রণটি নামিয়ে ঠাণ্ডা করতে হবে।
এবার বাড়িতেই বানিয়ে ফেলুন আমপান্না, জানুন উপকরন

এরপর বীজ থেকে খোসা ছাড়িয়ে সিরাপ মেশাতে হবে। তারপ্র পুদিনা পাতা সহ ব্লেন্ডারের মাধ্যমে সিরাপটি মিশিয়ে নিতে হবে। তারপর সপ্তাহ খানেকের জন্য ফ্রিজে তুলে রাখতে হবে। নির্ধারিত সময়ের পরে গ্লাসের মধ্যে বরফ দিয়ে প্রয়োজন মতো সিরাপ মিশিয়ে জল দিয়ে এটিকে পরিবেশন করতে হবে।









