নজরবন্দি ব্যুরো: স্টেট ব্যাংকে বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি, যোগ্যতা ন্যূনতম স্নাতক ।সম্প্রতি ভারতীয় স্টেট ব্যাঙ্ক বিজ্ঞপ্তি জারি করেছে প্রবেশনারি অফিসার পদে ২০০০ নিয়োগের। এই প্রক্রিয়া চলাকালীন রাষ্ট্রয়ত্ত এই ব্যাংকটি ফের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এবার সুযোগ হাজির হয়েছে শিক্ষানবিশদের জন্য। কারণ SBI Apprentice 2020 করতে চলেছে অ্যাপ্রেন্টিস পদে বিপুল সংখ্যক নিয়োগ।
আরও পড়ুনঃএকসাথে কাজ করার বার্তা! শুভেন্দু বার্তায় বরফ গলার ইঙ্গিত!


সাড়ে ৮ হাজার মোট শূন্য আসন সংখ্যা। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে নিয়োগ করা হবে ১৯৬১ সালের অ্যাপ্রেন্টিস আইন অনুসারে। যোগ্য প্রার্থীকে বাছাই করা হবে লিখিত পরীক্ষার ভিত্তিতে। এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সর্বভারতীয় স্তরে ২০২১ সালের জানুয়ারি মাসে। অনলাইনে আবেদন পূরণ শুরু হয়ে গেছে ২০ নভেম্বর থেকে। আবেদন করার শেষ সময় সীমা এই বছরের ১০ ডিসেম্বর। SBI Apprentice 2020 আবেদনের ক্ষেত্রে সমস্ত তথ্য নিচে আলোচনা করা হল – ভারতীয় যেকোনো নাগরিক SBI Apprentice 2020 এর অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে পারেন।
আবেদনকারীদের বয়স হতে হবে ২০২০ সালের ৩১ অক্টোবর অনুসারে ২০-২৮ বছরের মধ্যে। বয়সের উর্ধ্বসীমা ছাড় পাবেন সংরক্ষিত প্রার্থীরা।পাশাপাশি থাকতে হবে সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সরকার স্বীকৃত সমতুল ডিগ্রি। অ্যাপ্রেন্টিস পদে ৩ বছর সময়সীমা প্রশিক্ষণের।
স্টেট ব্যাংকে বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি, যোগ্যতা ন্যূনতম স্নাতক ।এরমধ্যে বাছাই প্রার্থীরা প্রথম বছর প্রতি মাসে ভাতা পাবেন ১৫,০০০ টাকা। দ্বিতীয় এবং তৃতীয় বছর যথাক্রমে তা বেড়ে দাঁড়াবে ১৬,৫০০ এবং ১৯,০০০ টাকা। এছাড়া আর কোন ভাতা বা সুযোগ সুবিধা পাবেন না অ্যাপ্রেন্টিসরা।









