ট্যাবলো নিয়ে শেষ মুহুর্তে কিছু করার নেই, পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ট্যাবলো নিয়ে শেষ মুহুর্তে কিছু করার নেই আদালতের। ট্যাবলো বিতর্ক নিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। কেন কেন্দ্র রাজ্যের ট্যাবলো বাতিল করেছে তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। শুনানিতে জানালেন রাজ্যের আইনজীবী। ২৮ টি রাজ্য ট্যাবলোর জন্য আবেদন জানিয়েছে নির্দিষ্ট কারণে আবেদন গ্রহণ এবং প্রত্যাখান করা হয়েছে। হাইকোর্টে বক্তব্য কেন্দ্রের আইনজীবীর। শুনানির শেষ রায়দান স্থগিত।

আরও পড়ুনঃ বাদ মালদা, বালুরঘাট ও কোচবিহার বিমানবন্দরকে ছাড়পত্র দিল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া

দিল্লির প্রজাতন্ত্র দিবসে ব্রাত্য বাংলার নেতাজী ট্যাবলো। এর ফলে অপমাণিত হচ্ছে বাংলার আবেগ, এই অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। কেন বাদ পড়ল বাংলার ট্যাবলো? এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার।

সোমবার সেই আবেদন গ্রহণ করা হয়েছিল। শুরুতে সেই মামলার শুনানির কথা ছিল। কিন্তু আদালতের তরফে তা সোমবার দুপুর দেড়টা নাগাদ গ্রহণ করা হয়।

ট্যাবলো নিয়ে শেষ মুহুর্তে কিছু করার নেই, রায়দান স্থগিত রাখল আদালত 

ট্যাবলো নিয়ে শেষ মুহুর্তে কিছু করার নেই, রায়দান স্থগিত রাখল আদালত 
ট্যাবলো নিয়ে শেষ মুহুর্তে কিছু করার নেই, রায়দান স্থগিত রাখল আদালত 

ইতিমধ্যেই কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠি দিয়ে বাংলার ট্যাবলো অন্তর্ভুক্ত করার জন্য আবেদন জানান তিনি। সেই দলের যোগ দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী এবং তথাগত রায়রা। কিন্তু তাতেও কেন্দ্রের তরফে কোনও সাড়া মেলেনি। কেন্দ্র নেতাজীর ট্যাবলো বাদ দিলেও প্রজাতন্ত্র দিবসে বাংলায় নেতাজীর ট্যাবলো চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন