বাদ মালদা, বালুরঘাট ও কোচবিহার বিমানবন্দরকে ছাড়পত্র দিল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি, বালুরঘাটঃ গত বছরের ডিসেম্বর মাসে উত্তরবঙ্গ সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গের তিনটি এয়ারপোর্ট যথাক্রমে বালুরঘাট, মালদা ও কোচবিহার চালু করবার বিষয়ে উদ্যোগ নেবার কথা বলেছিলেন। কোলকাতা ফিরে গিয়ে মুখ্যমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেছিলেন। আর তার কিছুদিনের মধ্যেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা এসে তিনটি বিমানবন্দরের পরিকাঠামো পরিদর্শন করে যান।

আরও পড়ুনঃ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তির মুখে জয়প্রকাশ ও রিতেশ, নাড্ডা-শাহের দরবারে যাবেন তাঁরা

পরিদর্শনের পরে ফিরে গিয়ে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা মালদা বিমানবন্দরকে ছাড়পত্র না দিলেও বালুরঘাট ও কুচবিহার বিমানবন্দর কে ছাড়পত্র দিয়েছেন বলে সূত্রে খবর। আর এই খবর দক্ষিণ দিনাজপুর জেলায় পৌঁছাতেই আশায় বুক বাঁধতে শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী মহল প্রত্যেকেই।

কোচবিহার বিমানবন্দরকে ছাড়পত্র দিল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া
কোচবিহার বিমানবন্দরকে ছাড়পত্র দিল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া

দক্ষিণ দিনাজপুর থেকে সড়কপথে কিংবা রেলপথের মাধ্যমে কোন রোগীকে কলকাতায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে হলে, যানজট এড়িয়ে কমপক্ষে ১২ ঘণ্টার বেশি সময় ব্যয় করতে হয়। বালুরঘাট এয়ারপোর্ট চালু হলে সেই সময় অনেকটাই কমে যাবে বলে আশা জেলাবাসীর। পাশাপাশি সীমান্তবর্তী জেলা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এয়ারপোর্ট চালু হলে ব্যবসা-বাণিজ্যেরও উন্নয়ন ঘটবে বলে আশা ব্যবসায়ী মহলের।

বাদ মালদা, বালুরঘাট ও কোচবিহার বিমানবন্দরকে ছাড়পত্র দিল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া
বাদ মালদা, বালুরঘাট ও কোচবিহার বিমানবন্দরকে ছাড়পত্র দিল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া

বাদ মালদা, বালুরঘাট ও কোচবিহার বিমানবন্দরকে ছাড়পত্র দিল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া

দক্ষিণ দিনাজপুর থেকে আকাশপথে মেঘালয় তুরা বিমানবন্দরের দূরত্ব খুবই কম সেই কারণে তুরা কলকাতা ভায়া বালুরঘাট বিমান পরিষেবা চালু হলে উত্তর-পূর্ব ভারতের সাথে পশ্চিমবঙ্গের ব্যবসায়িক ও অন্যান্য আদান-প্রদানেরও উন্নতি ঘটবে বলে আশা প্রকাশ করেছেন বালুরঘাট বাসি তথা দক্ষিণ দিনাজপুর বাসী। এখন দেখার বিষয় এয়ার পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ছাড়পত্র পাওয়ার পর কত তাড়াতাড়ি বালুরঘাট বিমানবন্দর চালু হয়। সেদিকেই তাকিয়ে বসে আছে বালুরঘাটের সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী মহল প্রত্যেকেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন