Partha Chaterjee: আমার কোনো টাকা নেই, পার্থর উত্তরে বাড়ছে জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবিবার আদালতের নির্দেশে আরও একবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসে ইডির আধিকারিকরা। তখন সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন করা হয়, অর্পিতা মুখ্যোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে যে টাকা উদ্ধার হয়েছে, সেটা কার? জবাবে পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমার কোনো টাকা নেই।

আরও পড়ুনঃ Anupam Hazra: বইয়ের পাতা থেকে পার্থ চট্টোপাধ্যায়ের নাম মুছুন, মমতাকে অনুরোধ অনুপমের

পার্থ চট্টোপাধ্যায়ের এহেন মন্তব্যে ফের জল্পনা বেড়েছে। কারণ, কিছুদিন আগেই ইডির জিজ্ঞাসাবাদের মুখে অর্পিতা মুখ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সব টাকাই পার্থ চট্টোপাধ্যায়ের। অর্পিতা জানিয়েছেন, এই টাকার বিষয়ে তিনি কিছু জানেন না। সেই টাকা নাকি অর্পিতার ফ্ল্যাটে রেখে যেতেন পার্থরই ‘লোকজন’! শুধু তাই নয়, জেরায় অর্পিতা জানিয়েছেন, মাঝেমধ্যে তাঁর বাড়িতে আসতেন স্বয়ং পার্থ চট্টোপাধ্যায়ও। তবে যে ঘরে টাকা রাখা রয়েছে, সেই ঘরে তার ঢোকার অনুমতি ছিল না বলে জানিয়েছেন অর্পিতা। কোথা থেকে টাকা এসেছে তা তিনি জানতেন না। অথচ রবিবার পার্থ সেই টাকা তাঁর নয় বলে দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়।

আমার কোনো টাকা নেই, দাবি করছেন পার্থ 
আমার কোনো টাকা নেই, দাবি করছেন পার্থ 

একইসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় হাসপাতালে প্রবেশের আরও একটি বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তাঁকে সাংবাদিকরা জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, সময় এলেই বুঝতে পারবেন। কিন্তু সবটা নিয়ে এখনই মুখ খুললেন না তিনি।

আমার কোনো টাকা নেই, দাবি করছেন পার্থ 

আমার কোনো টাকা নেই, দাবি করছেন পার্থ 
আমার কোনো টাকা নেই, দাবি করছেন পার্থ 

অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও এবার ৮ কোটি টাকার হদিশ পেয়েছে ইডি। ইডির তরফে দাবি করা হচ্ছে, দু’জনের ফ্রিজ করা অ্যাকাউন্টগুলিতে এই বিপুল পরিমাণ টাকার হদিশ মিলেছে। এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে কীভাবে এবং কোথায় কোথায় লেনদেন হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর