২০০ কোটির প্রতারণা মামলায় নয়া মোড়, সুকেশের বিরুদ্ধে সাক্ষী হবেন নোরা, দাবী ED-র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বলিউডে ২০০ কোটির প্রতারণা মামলায় এবার নয়া মোড়। এই প্রতারণা মামলায় প্রধান অভিযুক্ত সুকেশের বিরুদ্ধে সাক্ষী হবেন নোরা ফতেহি। হা এমটাই দাবি করেছে ই ডি। এই নোরা সুকেশের কাছে থেকে বিএমডব্লিউ গাড়ি উপহার পেয়েছিলেন ।

আরও পড়ুনঃ দেশে ওমিক্রনের সংখ্যা বেড়ে ২১৩, জরুরী বৈঠকে প্রধানমন্ত্রী

এই ব্যপারে জিজ্ঞাসাবাদের সময় নোরা জনান, কেবল সুকেশ নন, তাঁর স্ত্রী লীনা মারিয়া পলও নোরাকে দামি ব্যাগ এবং একটি আইফোন উপহার দিয়েছিলেন। এমন কি ২০২০ সালে একটি অনুষ্ঠানে নোরাকে আমন্ত্রণও জানিয়েছিলেন লীনা। ই ডি-র দাবী তাদের হয়ে এবং সুকেশের বিপক্ষে সাক্ষী হবেন নোরা।

উল্লেখ্য কেবল নোরা-ই নন, ইডি-র নজরে রয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজও। কিছুদিন আগেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই বিমানবন্দর থেকে তুলে নিয়ে গিয়েছিল ই ডি। তদন্তকারীদের দাবি, দামি দামি উপহার দিয়ে নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতেন সুকেশ।

২০০ কোটির প্রতারণা মামলায় নয়া মোড়, সুকেশের বিরুদ্ধে সাক্ষী হবেন নোরা

ইডি-র কাছে এই দুই নায়িকার নাম বলেছিলেন । সুকেশের আইনজীবীও দাবি করেছিলেন, জ্যাকলিন, নোরার মতো নায়িকারা প্রয়োজন মতো সুকেশের থেকে সুবিধা নিয়েছেন। এখন নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর