Nora Fatehi: করোনার গ্রাসে বলিউড, এবার আক্রান্ত নোরা ফতেহি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা, এবার সাধারণ মানুষ না বলি-হলির বিখ্যাত অভিনেতা-অভিনেত্রী সহ নেতা-মন্ত্রীরাও একে একে আক্রান্ত হচ্ছেন করোনায়। বৃহস্পতিবার এই মর্মে একটি বিবৃতি থেকে জানা যায় গত ২৮ ডিসেম্বর থেকে করোনায় আক্রান্ত অভিনেত্রী নোরা ফতেহি। করোনায় আক্রান্ত হওয়ার পর কোয়ারেন্টিনে রয়েছেন অভিনেত্রী। বিএমসি-র বিধি-নিষেধ মেনে চলছেন।

আরও পড়ুনঃ কলকাতার করোনা বৃদ্ধি নিয়ে চিন্তিত কেন্দ্র, নবান্নকে চিঠি কেন্দ্রের

তাঁর মুখপাত্র বিবৃতিতে আরও জানান, সমস্ত প্রোটোকল মেনে নোরা কোয়ারেন্টিনে রয়েছেন। চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। তাছাড়া মুখপাত্র জানিয়েছেন, গতকাল থেকে অভিনেত্রীর যে ছবি ছড়িয়ে পড়েছে, সেগুলি আগের ইভেন্টের। দিনকয়েক কোথাও যাননি নোরা। তাই আমাদের অনুরোধ, দয়া করে পুরনো ছবি এড়িয়ে যান।

কিছুদিনের মধ্যেই বলিউডের বেশ কয়েকজন তারকা করোনায় আক্রান্ত হন। কোভিড পজিটিভ বলি অভিনেতা অর্জুন কপূর। গত বছর সেপ্টেম্বরে প্রেমিকা মালাইকা অরোরার সঙ্গে ভাইরাসের কবলে পড়েছিলেন অর্জুনও। দেড় বছরের মধ্যে দ্বিতীয় বার করোনা সংক্রমণ ঘটল বনি কপূরের ছেলের। কেবল অর্জুন নন, তাঁর সঙ্গে কপূর পরিবারের আরও তিন জন কোভিড পজিটিভ।

করোনার গ্রাসে বলিউড, এবার আক্রান্ত নোরা ফতেহি
করোনার গ্রাসে বলিউড, এবার আক্রান্ত নোরা ফতেহি

সম্প্রতি করোনায় (Covid19) আক্রান্ত হন বলিউড অভিনেত্রী করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। তিনি এবং তাঁর বান্ধবী অভিনেত্রী অমৃতা অরোরাও (Amrita Arora) করোনায় আক্রান্ত হন। তার কিছুদিন আগেই কোভিডে আক্রান্ত হন অভিনেত্রী তনিশা মুখোপাধ্যায়। করোনা রিপোর্ট পজেটিভ আসার পর তিনি নিজেকে আইসোলেশনে রেখেছিলেন বলে জানিয়েছিলেন।

করিনা কপূর খান এবং অমৃতা অরোরা (Amrita Arora) বন্ধুত্বের কথা নতুন নয়। প্রায়ই তাঁদের নানা জায়গায় একসঙ্গে পার্টি করতে দেখা যায়। করোনায় আক্রান্ত হওয়ার আগেও দুই অভিনেত্রীকে মুম্বইয়ের (Mumbai) বেশ কিছু পার্টিতে দেখা গিয়েছিল। তাই দুই অভিনেত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবরের পরই তাঁদের সংস্পর্শে আসা অন্যান্যদেরও সাবধান করে মুম্বইয়ের মিউনিসিপ্যাল কর্পোরেশন।

করোনার গ্রাসে বলিউড, এবার আক্রান্ত নোরা ফতেহি

Abu Jani Sandeep Khosla's 'Into The Light' Braille 'Hot' Nora Fatehi | The Indian Nation

তারই আগে এই মারণ রোগে আক্রান্ত হন কিংবদন্তি অভিনেতা কমল হাসান। আমেরিকা সফরের পরই তাঁর করোনার কিছু উপসর্গ দেখা দেয়। আর টেস্ট করাতেই রিপোর্ট পজেটিভ আসে বলে নিজেই জানান সোশ্যাল মিডিয়ায়। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে তিনি সুস্থ হয়ে ওঠেন। গতমাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন ‘রানিং শাদি’ অভিনেতা অমিত শাদও। উপসর্গ সামান্য থাকায় নিজেকে আইসোলেশনে রাখেন বলে নিজে জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর