নজরবন্দি ব্যুরোঃ প্রাইমারী টেটের মেধাতালিকায় যুক্ত করার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি নন ইনক্লুডেড প্রার্থীদের। রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ২০১৪ সালের পরীক্ষায় টেট পাশ করা অনেক পরীক্ষার্থী ইন্টারভিউ দেওয়ার পর আর জায়গা হয়নি মেধাতালিকায়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন মেধা তালিকায় নাম না থাকলেও ধাপে ধাপে সকল টেট পাশ পরীক্ষার্থীদের নিয়োগ করা হবে। এই ঘোষণার পর আশার আলো দেখতে পান রাজ্যের কয়েক লক্ষ পরীক্ষার্থী।
আরও পড়ুনঃ চোখ নাখের পর ক্ষুদ্রান্তে হানা দিয়ে ক্ষত, বিরল ঘটনায় চিন্তা বারাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস।


তবে দীর্ঘদিন কেটে গেলেও এগোয়নি নিয়োগ প্রক্রিয়া। ইতিমধ্যেই রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার। আর তৃতীয় বার ক্ষমতায় ফেরার পর সেই নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালু করার জন্য এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হল ২০১৪ প্রাইমারী নট ইনক্লুডেড চাকরিপ্রার্থী মঞ্চের পক্ষ থেকে। তৃতীয়বার ক্ষমতায় ফেরার জন্য মঞ্চের তরফ থেকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রীকে লেখা হয় “আমরা বেশ কয়েক হাজার টেট পাস প্রশিক্ষিত যোগ্য প্রার্থী ইন্টারভিউ দিয়েও ইনক্লুডেড হতে পারিনি। মেরিট লিস্ট এ স্থান না পেয়ে আমরা চরম হতাশাই দিন কাটাচ্ছি। আমাদের মধ্যে বেশিরভাগের বয়স প্রায় শেষের দিকে। আমরা মানসিক ভাবে খুবই হতাশ ও বিধ্বস্ত হয়ে পড়েছি।আপনি আমাদের দিকে তাকিয়েছেন আমরা বাঁচার আলো দেখতে পেয়েছি।”
এরপরেই নিয়োগপ্রক্রিয়া চালুর অনুরোধ জানিয়ে তাঁরা লেখেন “আপনার কাছে আমাদের অনুরোধ আপনি আপনার প্রতিশ্রুতি অনুযায়ী ২০১৪ প্রাইমারী টেট পাস সকল নট ইনক্লুডেড কেন্ডীডেটকে নিয়োগ করার সুব্যাবস্থা গ্রহণের মাধ্যমে আমাদের এই অসহনীয় বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্ত করুন। আমরা আপনার প্রতি যথেষ্ট আশা, বিশ্বাস ও প্রত্যাশা রাখি যে ঘোষণা অনুযায়ী আপনি আপনার প্রতিশ্রুতি পূরণ করবেন।”
প্রাইমারী টেটের মেধাতালিকায় যুক্ত করার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি নন ইনক্লুডেড প্রার্থীদের। প্রসঙ্গত দীর্ঘ ৭ বছর কেটে গেলেও নিয়োগ না হওয়ায় চূড়ান্ত হতাশ কয়েক হাজার পরীক্ষার্থী। তাই তাদের আশা এই চিঠি পেয়ে মুখ্যমন্ত্রী তাঁদের দিকে নজর দেবেন এবং দ্রুত এই নিয়োগ সম্পন্ন করবেন। এখন দেখার কবে ফের চালু হয় এই নিয়োগপ্রক্রিয়া।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



