SSC: সিবিআই তদন্তের নির্দেশ খারিজ, বদলে গেল মামলার গতিপ্রকৃতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ মামলায় সিবিআই তদন্ত হবে না। বরং গ্রুপ ডি নিয়োগে কোনও বেনিয়ম হয়েছে কী না তার তদন্ত করবে বিশেষ তদন্তকারী বিভাগ। এক অবসর প্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীনে হবে তদন্ত। সোমবার এসএসসি গ্রুপ ডি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ রাজ্য চায় ৬ থেকে ৮ দফার ভোট, হলফনামায় জানাল কমিশন

কিন্তু কেমন দুর্নীতি? আদালত সূত্রে খবর, স্কুলের ১৩ হাজার শূন্যপদে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের জন্যে ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশন কে সুপারিশ করেছিল রাজ্য। সেই মতো পরীক্ষা ও ইন্টারভিউ নেয় এসএসসি। পরে তাঁরা প্যানেল প্রকাশ করে। ২০১৯ সালে ওই প্যানেলের মেয়াদ শেষ হয়। কিন্তু অভিযোগ ওঠে যে, প্রকাশিত প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও নিয়মবহির্ভূত ভাবে প্রচুর নিয়োগ করেছে কমিশন।

Staff Selection Commission jobs update: Tentative dates for SSC CGL and SSC (10+2) released; check schedule - The Financial Express

অভিযোগ, এই বেনিয়ম হয়েছে কমিশনের বিভিন্ন আঞ্চলিক অফিসে। বেনিয়মে নিয়োগ প্রাপ্ত ২৫ জনের নিয়োগের তথ্য তুলে ধরে মামলা হয় হাই কোর্টে। মঙ্গলবার মামলাটি ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে। বিচারপতি ওই ২৫ জনের নিয়োগের সুপারিশের নথি-সহ ২৪ ঘণ্টার মধ্যে কমিশনের সচিবকে আদালতে হাজির হতে নির্দেশ দেন।

এরপরেই এসএসসি গ্রুপ ডি নিয়োগে বেনিয়মের অভিযোগ তুলে সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে উপস্থিত হয় রাজ্য সরকার। সোমবার ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়েছে প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে তৈরি হবে বিশেষ তদন্তকারী দল। তাঁরাই গোটা বিষয়টির তদন্ত করবেন। দু মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আদালত। এই দলের সমস্ত ব্যায়ভার বহন করতে হবে রাজ্যকে।

সিবিআই তদন্তের নির্দেশ খারিজ, গঠিত হল বিশেষ তদন্তকারী দল 

সিবিআই তদন্তের নির্দেশ খারিজ, গঠিত হল বিশেষ তদন্তকারী দল 
সিবিআই তদন্তের নির্দেশ খারিজ, গঠিত হল বিশেষ তদন্তকারী দল

আদালতের তরফে জানানো হয়েছে আগামী কালের মধ্যে সমস্ত সুপারিশপত্র জমা  করবে কমিশন। রেজিস্টার জেনারেলের কাছে সেই সুপারিশপত্র জমা করতে হবে। এদিন বিচারপতি হরিশ টন্ডন বলেন, “নথী বলছে দুর্নীতি হয়েছে। তাই সত্য অনুসন্ধান করা প্রয়োজন। নুন্যতম অনিইয়ম হলেও তদন্ত করা জরুরী। আদালত নীরব দর্হসক হয়ে থাকতে পারে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত