আসন্ন লোকসভা নির্বাচনে নড়বেন না বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিজেপির তরফে তাঁকে প্রস্তাব দেওয়া হলেও তিনি জানিয়েছেন লোকসভা ভোটে লড়াইয়ের মতো ‘অর্থবল’ তাঁর কাছে নেই! মূলত দক্ষিণ ভারত থেকে তাঁকে লড়তে বলেছিল গেরুয়া শিবির। কিন্তু তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশ থেকে প্রার্থী হয়ে ভোটে জেতার জন্য যে প্রয়োজনীয় ‘গুণাবলী’ থাকা দরকার তা তাঁর নেই বলেই মনে করছেন নির্মলা। আপাতভাবে নির্মলার এই সিদ্ধান্ত মেনে নিয়েছে বিজেপি।

পেশায় অর্থনীতিবিদ, লেখক প্রভাকর এর আগেও নানান সময় মোদী সরকার এবং তার স্ত্রীর অর্থ মন্ত্রকের বিভিন্ন নীতির সমালোচনা করে আসছেন। এবার নির্বাচনী বন্ড সম্পর্কেও নিজের মন্তব্য জানালেন তিনি। প্রভাকর বলেছেন, “নির্বাচন বন্ড শুধু দেশের নয় বিশ্বের সবথেকে বড় আর্থিক কেলেঙ্কারি। তার জন্য বিজেপি ভোটারদের থেকে কঠোর শাস্তি পাবে।”

প্রভাকর আরও বলেছেন, “নির্বাচনী বন্ড নিয়ে এখন যা হইচই হচ্ছে, আগামী দিনে আরও বেশি হইচই হবে। তার ফলে নির্বাচন বিজেপি বনাম আমজনতার লড়াই হয়ে উঠবে। ভোটটা আর বিজেপি জোট বনাম বিরোধী জোটের থাকবে না।”










