আজ ১৪ চৈত্র, বৃহস্পতিবার। আর এখন থেকেই শুরু হয়ে যেতে পারে মাত্রাতিরিক্ত গরম। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ঝড়-বৃষ্টির মধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে বিভিন্ন রাজ্যে। আজ বাংলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। রৌদ্রোজ্জ্বল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা ২ শতাংশ।
আরও পড়ুন: জোড়া ধাক্কা দিলীপের, প্রথমে কেন্দ্র বদল, অতঃপর জোড়া শো- কজ নোটিশ
বুধবারও রাজ্যে পারদ ভালোই চড়েছিল দিনের বেলা। এরপর সন্ধ্যের দিকে বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হয়। রাতের দিকে আবার গরম বাড়ে। আর বৃহস্পতিবার সকাল থেকেই মাথার ওপর সূর্য। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার বেশ কয়েক দফা বৃষ্টি হতে পারে। তবে, বৃহস্পতি-শুক্রে বৃষ্টির সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনা ১ শতাংশ। সেখানে শনিবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ। রবিবার থেকে তাপমাত্রা আরও বাড়বে। আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

ঝড়-বৃষ্টির মধ্যেই তাপপ্রবাহের সতর্কতা, মাত্রাতিরিক্ত গরম শুরু হতে পারে আজ থেকেই!
অন্যদিকে, ক্রমশ বদলাচ্ছে দেশের আবহাওয়া, জানাল IMD। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে একাধিক রাজ্যে গত কয়েকদিন ধরেই চলেছে ঝড়-বৃষ্টির দুর্যোগ। তা এবার কাটতে চলেছে। বাড়বে তাপমাত্রা। কর্ণাটক, গুজরাত এবং রাজস্থানের একাধিক জেলায় ইতিমধ্যেই পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। হাওয়া অফিসের তরফে জারি করা হয়েছে, লু সতর্কতা।




